বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৪ এএম
পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মিল্টন (৩৫) আহত হয়েছেন।
নিহত স্বপন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর ছিলেন। সে ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। আহত ছোট ভাই মিল্টনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি রাসেদুল আলম জানান, মান্দারবাড়িয়া গ্রামের ইউপি মেম্বর স্বপনের কাছে একই গ্রামের শামিম নামে একজন ২ হাজার ২০০ টাকা পেতেন। ওই টাকা আদায় করা নিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পুড়োপাড়া বাজারে স্বপনের সাথে শামিম ও তার ভাই সাকিবের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। স্বপনের চিৎকারে তার ভাই মিল্টন ছুটে এসে ঘাতকদের হাত থেকে ভাইকে রক্ষা করতে গেলে দুই ভাইকেই উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে যায়।
এতে ইউপি মেম্বর স্বপন ঘটনাস্থলেই নিহত হন। আহত মিল্টনকে রাতেই যশোর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্বপনের মরদেহ উদ্ধার করে।
হত্যাকারী শামিম ও সাকিব একই গ্রামের আব্দুল হামিদের ছেলে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত