ঢাকাকে উড়িয়ে শীর্ষে খুলনা

ক্রিড়া প্রতিবেদক    ১১:০৩ পিএম, ২০২০-০১-১১    580


ঢাকাকে উড়িয়ে শীর্ষে খুলনা

অবশেষে কাটল বাংলাদেশি ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা। চলতি বঙ্গবন্ধু বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসাইন শান্ত। তরুণ এ ওপেনারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দুই শতাধিক রান করেও উড়ে গেল ঢাকা প্লাটুন। ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয়ে রাজশাহীকে সরিয়ে শীর্ষে উঠে গেল খুলনা টাইগার্স।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা প্লাটুনের দেয়া ২০৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন শান্ত। ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় শতরানের মাইলফলক স্পর্শ করেন তরুণ এ বাঁহাতি। শেষ পর্যন্ত অপরাজিত ১১৫ রান করে। তার ৫৭ বলের বিস্ফোরক ইনিংসে ছিল সাতটি ছক্কার পাশাপাশি আটটি চারের মার।

শান্তর আগে বিপিএলের ইতিহাসে দেশি ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পান তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস।

শান্ত ছাড়াও খুলনার ইনিংসে ওপেনার মেহেদী মিরাজ ২৫ বলে ৪৫ ও রুশো ১৭ বলে ২৩ করে আউট হন। আর মুশফিকুর ১৮ রান করে অপরাজিত থাকেন।  

এদিন শান্ত সেঞ্চুরি পেলেও মাত্র ৯ রানের জন্য বঞ্চিত হন টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত লিটল মাস্টার মোমিনুল হক সৌরভ। মূলত টেস্ট স্পেশালিস্ট হলেও ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে। ফিরেছেন ৯১ রানের টর্ণেডো ইনিংস খেলে।

সেঞ্চুরি বঞ্চিত হলেও মোমিনুলের ওই বিস্ফোরক ইনিংস আর মেহেদী হাসানের ঝড়ো ফিফটিতে দুই শতাধিক রানের বিশাল স্কোর গড়ে ঢাকা প্লাটুন। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে মাশরাফির দল তুলেছে ২০৫ রান।

এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা প্লাটুন। তামিম ইকবাল (১), এনামুল হক বিজয় (১০) ও জাকির আলীর (১৪) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন মোমিনুল হক ও মেহেদী হাসান।

চতুর্থ উইকেটে তাদের ১৫৩ রানের অনবদ্য জুটিতেই বিপর্যয় এড়িয়ে ওই পাহাড়সম স্কোর গড়ে ঢাকা। শেষ দিকে এসে মোমিনুল আউট হলেও ঝড় তোলা মেহেদী হাসান অপরাজিত থাকেন ৬৮ রানে। ক্যারিয়ার সেরা এ ইনিংসে খেলার পথে পাঁচটি ছক্কার বিপরীতে মাত্র তিনটি চার হাঁকিয়েছেন এই তরুণ। 

এর আগে ৫৯ বলে সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে অনবদ্য ৯১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মোমিনুল। ঢাকার পক্ষে রবি ফ্রাইলিঙ্ক ২টি এবং মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম ১টি করে উইকেট নিলেও রান দিয়েছেন দেদারছে। আগের দুজন ৩৫ করে দিলেও শফিউলের উপর দিয়েই ঝড় বয়ে যায় সবচেয়ে বেশি। তার চার ওভারে ৫০ রান তুলে নেন মোমিনুল-মেহেদিরা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত