শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
চোট জর্জর ক্যারিয়ারে আরও একবার চোটের থাবায় মাঠ ছাড়তে হলো মাশরাফি বিন মর্তুজাকে। বিপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে আঘাত পেয়েছেন ঢাকা প্লাটুন অধিনায়ক।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা প্লটুন করেছিল ২০৫ রান। শিশিরসিক্ত মাঠে নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে ওই রান ১১ বল হাতে রেখেই পেরিয়ে জিতে যায় খুলনা।
ম্যাচ হারের সঙ্গে ঢাকা পেল অধিনায়ককে হারানোর দুঃসংবাদ। মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বাদিকে ঝাঁপিয়েছিলেন মাশরাফি। ক্যাচ হাতে জমাতে পারেননি, কিন্তু বলের আঘাতে ব্যথায় কাতরে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে সতীর্থ এনামুল হক বিজয় জানিয়েছেন, ১০টির বেশি সেলাই লেগেছে মাশরাফির হাতে। তবে পরে ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেছেন, মাশরাফির হাতে মোট ১৪টি সেলাই লেগেছে।
এদিকে, বিপিএলে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা প্লাটুন। আগামীকাল সোমবার তারা এলিমিনেটর ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। কিন্তু মাশরাফিকে পাওয়া যাচ্ছে না নিশ্চিত। ঠিক কতদিনের জন্য মাশরাফি মাঠের বাইরে গেলেন তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত