সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০২:১৮ এএম
ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, সীমান্তে এ হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। তারা এ হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপও নিয়েছেন। তবুও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। তাই সীমান্তে হত্যা বন্ধে নয়াদিল্লিকে বার্তা দেয়া হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর আবুধাবি সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাইসিনা ডায়লগে অংশ নেয়ার চেয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সফরে সংযুক্ত আরব আমিরাত যাওয়াটা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিমন্ত্রী সেখানে যেতে পারবেন না, এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে ভারতের গণমাধ্যম একটু বেশি করছে। আমরা তো কোনো কিছুই বলছি না। ভরতের সাথে আমাদের সম্পর্ক ভালোই।’
জানা যায়, ১৩-১৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা সংলাপে আমন্ত্রিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু তিনি সেখানে অংশ নিচ্ছেন না। এর আগেও তিনজন মন্ত্রীর পূর্বনির্ধারিত সফর বাতিল হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এ নিয়ে বাংলাদেশের চারজন মন্ত্রীর দিল্লি সফর বাতিল হলো। তবে এসব সফর বাতিল নিয়ে মুখ খোলেনি সরকার।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে আজ সংযুক্ত আরব আমিরাত গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেই মধ্যপ্রাচ্যের দূতদের আগামি দিনের করণীয় বিষয়ে নির্দেশনা দিতে ১৪ জানুয়ারি দূত সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত