শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত পর্দা কেলেংকারীর সঙ্গে জড়িত তিন চিকিৎসকের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র করা মামলায় এই তিন চিকিৎসক রোববার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে হাজির হলে আসামীদের জামিন না মঞ্জুর করা হয়।
জামিন না মঞ্জুরকৃত তিন চিকিৎসক হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. গনপতি বিশ্বাস শুভ, হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মিনাক্ষী চাকমা, হাসপাতালের সাবেক প্যাথলজিষ্ট ডা. এ এইচ এম নুরুল ইসলাম।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ কোটি টাকার পর্দা ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়। এ দুর্নীতির ফলে দুর্নীতি দমন কমিশন ২০১৯ সালের ২৭ নভেম্বর ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করে। এ মামলায় জামিন না মঞ্জুরকৃত ৩ আসামী ব্যতিত অন্যরা হলেন, ঠিকাদার মেসার্স অনিক ট্রেডার্স এর স্বত্তাধীকারী আবদুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মুন্ষী ফররুখ আহমেদ, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন।
মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এ মামলায় ৬ আসামীর মধ্যে তিনজন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত