শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৭ এএম
বঙ্গবন্ধু বিপিএলে রাউন্ড রবিন লিগের পর একদিন বিরতি শেষে আজ সোমবার থেকে শুরু হলো শেষ চারের লড়াই। ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৪ রান সংগ্রহ করেছে ঢাকা প্লাটুন।
ঢাকাকে বিদায় করতে চট্টগ্রামের দরকার ১৪৫ রান। গুরুত্বপূর্ণ এ ম্যাচে হারলেই বিদায়। আর জিতলেও মিলবে না ফাইনালের টিকিট। খেলতে হবে কোয়ালিফায়ার-২’র ম্যাচ।
তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। চট্টগ্রামে এসেছেন আসেলা গুনারাত্নে ও মেহেদী হাসান রানা, বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট ও জুনায়েদ সিদ্দিকী। অন্যদিকে, ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, সুযোগ পেয়েছেন লুইস রিস।
মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচ টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ব্যাট করতে নেমে এ ম্যাচেও হতাশায় ডোবান অভিজ্ঞ তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় রুবেল হোসেন বলে স্ট্যাম্প ভাঙে তার। ফেরেন মাত্র ৩ রান করে।
তামিমের বিদায়ের পরই ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। পরের ওভারেই ডাক পারেন লুইস রিসি।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদি হাসান। কিন্তু ইমরিতের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই পথে হাটেন জাকির আলীও।
তবে এ ম্যাচেও ঢাকার হাল ধরার চেষ্টা করছেন ঠাণ্ডা মাথার খেলোয়ার মমিনুল হক। তবে ৩১ রান করে সেও নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন।
আসিফ আলি ৫ রান করেই সাজঘরে ফেরেন। থিসারা পেরেরা করেন ২৫ রান। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৪ রান করে অপরাজিত থাকেন শাদাব খান।
ঢাকা একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, থিসারা পেরেরা, শাদাব খান, জাকের আলি, আসিফ আলি, লুইস রিস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
চট্টগ্রাম একাদশ: ক্রিস গেইল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, আসেলা গুনারাত্নে, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, রায়াদ এমরিট, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত