ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

bcv24 ডেস্ক    ১১:৩১ এএম, ২০২০-০১-১৪    350


ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডিপি ওয়ার্ল্ডসহ ইউএই’র কোম্পানিগুলোর একটি প্রতিনিধিদল গতকাল সোমবার শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে আমরা আপনাদের ব্যাপক বিনিয়োগ প্রত্যাশা করছি।’ 

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানী’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দুবাই শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

বৈঠকে ডিপি ওয়ার্ল্ড- বিশ্বের নেতৃস্থানীয় সাপ্লাই চেন সলিউশন, কার্গো লজিস্টিক্স, বন্দর পরিচালনা,সমুদ্র যাত্রা সংশ্লিষ্ট সংস্থা- প্রধানমন্ত্রীকে সোনাগাজীতে ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ সরকার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়।

প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে একটি হাইটেক পার্ক স্থাপনের আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তারা বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘আউটসোর্সিং’ সরবরাহকারী দেশ।’

এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমিরাতের জাতীয় তেল কোম্পানী (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পিএমও সচিব মোহাম্মদ তোফাজ্জ্বল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত