চারদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি    ১২:২২ এএম, ২০২০-০১-১৫    490


চারদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত সাবুল ইসলাম (৪৬) এর মরদেহ চারদিন পর মঙ্গলবার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।

দুপুরে পাড়িয়া বিজিবির সদস্যদের নিকট সাবুলের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

উল্লেখ্য, গত শনিবার ভোর রাতে সাবুল ইসলাম কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে বিজিবিকে ফাঁকি দিয়ে পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

ওইদিন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলতাফের নেতৃত্বে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে সাবুলের লাশ ফেরত চায় বিজিবি।

পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলতাফ আরো জানান, বিএসএফ ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছিল এবং সেখানে নিহতের লাশ পোস্ট মোর্টেম ও অন্যান্য আইনী প্রক্রিয়া সম্পন্ন করার পর লাশ ফেরত দিয়েছে।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত