শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ডিপজল পরিবহনের একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিল। অপরদিকে, সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা নামক স্থানে নাইট কোচ ডিপজল পরিবহন অ্যাম্বুলেন্সটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার রুবেলসহ দু’জন মারা যান। আহত হন তিনজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান, নাইট কোচ ডিপজল পরিবহন আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিহত বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানায়।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত