সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০১:৪৬ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা।
তিনি জানান, সম্প্রতি লিবিয়া সরকারের সঙ্গে যে সমুদ্রসীমা চিহ্নিতকরুণ ও নিরাপত্তা সামরিক চুক্তি সই করা হয়েছে তার আওতায় তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।
এরদোগান বলেন, সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য লিবিয়া সরকারের সঙ্গে চুক্তি করা হয়েছে। দুই দেশের অনুমোদন ছাড়া লিবিয়া ও তুরস্কের উপকূলবর্তী এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান এবং পাইপলাইন নির্মাণের কাজ করা সম্ভব হবে না।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানী আংকারায় তিনি জানান, চলতি বছরে ওই এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান শুরু হবে এ জন্য শিগগিরই একটি গবেষণা জাহাজ পাঠানো হবে। এছাড়া, লিবিয়ার বৈধ সরকারকে টিকিয়ে রাখা এবং সেখানকার স্থিতিশীলতা রক্ষার জন্য তুরস্ক লিবিয়ায় সেনা পাঠাচ্ছে।
এর মাত্র দু দিন আগে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের প্রধান ফাইয়াজ আল-সেরাজ এবং তবরুকভিত্তিক বিদ্রোহী সরকারের নেতৃত্বদানকারী খলিফা হাফতার রাশিয়ার রাজধানী মস্কোয় সরাসরি আলোচনায় বসেন কিন্তু যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই হাফতার দেশে ফিরে যান। রাশিয়া এবং তুরস্ক ওই আলোচনার ব্যবস্থা করেছিল।
হাফতার দাবি করেছেন, লিবিয়ার সেনাদের অনেক দাবি-দাওয়া যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় স্থান পায় নি বলে তিনি তাতে সই করেন নি। তবে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, হাফতার যদি নতুন করে লিবিয়া সরকারের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।
সূত্র: পার্সটুডে
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত