সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০১:৫২ এএম
অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশন প্রক্রিয়া। আর এ বিচারকার্য সম্পাদনের জন্য উচ্চকক্ষ সিনেটের ১০০ আইন প্রণেতা শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস।
শুক্রবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সিনেটের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এবং সিনেটরদের শপথ গ্রহণের পরপরই এই শুনানি শুরু হয়। উপস্থিত সিনেটর এবং বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে পদ থেকে সরানো হবে কি-না।
এ শুনানি শেষ হলে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ বা হাউজ অফ রিপ্রেজেনটেটিভস থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের যে অভিযোগ আনা হয়েছ সেগুলোর বিশ্লেষণ করে এই ১০০ আইন প্রণেতাই পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
আগামী ২১ জানুয়ারি ট্রাম্পের অভিশংসনের বিচারকার্যের পরবর্তী ধাপ শুরু হবে। সিনেটে অভিযোগ প্রমাণিত হলেই বরখাস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে পাস হওয়ার পর ট্রাম্পের অভিশংসন পরিপত্র সিনেটে পাঠানোর সিদ্ধান্ত হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২২৮ ভোট ও বিপক্ষে ১৯৩ ভোট পড়ে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করলেন তারা।’
প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গেল বছরের ডিসেম্বরে ট্রাম্পকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত