নওয়াজ-রাসেল ঝড়ে রাজশাহীর চ্যালেঞ্জ

bcv24 ডেস্ক    ১০:০৭ পিএম, ২০২০-০১-১৭    341


নওয়াজ-রাসেল ঝড়ে রাজশাহীর চ্যালেঞ্জ

শুরুতে আফিফ-লিটনকে তুলে নিয়ে রাজশহীকে অনেকটাই চেপে ধরেছিল খুলনার বোলাররা। তবে ইরফান শুক্কুরের ফিফটিতে সেই চাপ কাটিয়ে ব্যাটে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ ও আন্দ্রে রাসেলের ঝড়ে মুশফিকদের বিপক্ষে চ্যালঞ্জিং স্কোরই গড়েছে রাজশাহী।

নির্ধারিত ওভার শেষে মাত্র উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে রাজশাহী। ফলে প্রথম শিরোপা ঘরে তুলতে হলে খুলনাকে করতে হবে ১৭১ রান। যা বেশ চ্যালেঞ্জিংই বটে।

অথচ, এদিন মিরপুরে প্রায় ২৮ হাজার দর্শকের সামনে টস হারা রয়্যালসদের শুরুটা কিন্তু এতটা সমৃদ্ধ ছিলনা। খুলনার বোলাদের আঁটোসাঁটো বোলিংয়ে মাত্র ১৪ রানে আফিফকে হারানো রাজশাহী প্রথম পাঁচ ওভারে তুলতে পারে মাত্র ৩৩ রান। তবে তরুণ ইরফান শুক্কুরের ব্যাটে ছয় ওভারে তাদের রান গিয়ে দাঁড়ায় ৪৩/১-এ। 

পরে দশম ওভারে গিয়ে লিটনকে তুলে নিয়ে প্রতিপক্ষকে আবারও চেপে ধরে খুলনা। দলীয় ৬৩ রানে আউট হওয়া লিটন ফেরেন ২৮ বলে ২৫ রান করে। এরপর পঞ্চদশ ওভারে একশ পেরোয় রাজশাহী। এর আগেই অবশ্য পরপর ফেরেন শোয়েব মালিক ও ইরফান শুক্কুর। 

মালিক মাত্র ৯ রান করে ফিরলেও বিপিএলে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন শুক্কুর। ৩৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় আগের মতই ৫২ রান করেন ইরফান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইরফান যখন আউট হন, তখনও অবশ্য দলের রান ৯৯। 

পরে ক্রিজে এসে কিছুটা সময় নিলেও পরবর্তিতে ঠিকই আগের ম্যাচের মতোই ঝড় তোলেন আন্দ্রে রাসেল।  তবে দিন তার চেয়ে বেশি আগ্রাসী ছিলেন মোহাম্মদ নওয়াজ। এ দুজনের তাণ্ডবেই শেষ ৩৪ বলে ৭১ রান তোলে রাজশাহী। গড়ে চ্যালঞ্জিং স্কোর। যেখানে নওয়াজ মাত্র ২০ বলে ছয় চার ও দুই ছক্কায় ৪১ রানে এবং রাসেল ১৬ বলে তিন ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন। 

খুলনার বোলারদের মধ্যে মোহাম্মদ আমির দুটি এবং ফ্রাইলিঙ্ক ও শহিদুল একটি করে উইকেট লাভ করেন।

বিসিভি/এনএইচ


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত