শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না শিখর ধাওয়ান। প্রতিপক্ষ স্টিভেন স্মিথ তখন কি মুখ চেপে হাসছিলেন? যদি হেসে থাকেন, তবে নিশ্চয়ই পরে অনুশোচনাতেও পুড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ধাওয়ানের কষ্টটাও নিশ্চয়ই চাপা পড়ে গেছে স্মিথের কষ্ট দেখে।
রাজকোটে একই ম্যাচে দুই ব্যাটসম্যান সেঞ্চুরির দোরগোড়ায় এসে আক্ষেপে ভাসলেন! প্রথমে ভারতের হয়ে ধাওয়ান করলেন ৯৬ রান, পরে রান তাড়ায় নেমে স্মিথ থামলেন ৯৮-এ। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরিটা হলো না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
স্মিথের এই দুঃখটা আরও বাড়িয়েছে দলের হার। ৩৪১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেও একটা সময় এই স্মিথ আর মার্নাস লাবুশানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত তারা হেরেছে ৩৬ রানের বড় ব্যবধানেই। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।
লাবুশানে আউট হওয়ার আগে ৩১তম ওভারে ২ উইকেটে অস্ট্রেলিয়ার রান ছিল ১৭৮। কিন্তু লাবুশানে ৪৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার পরই ম্যাচটা ভারতের দিকে হেলে পড়ে।
তারপরও স্মিথ একটা প্রান্ত ধরে এগিয়ে যাচ্ছিলেন। তাকে হতাশায় ডোবান কুলদ্বীপ যাদব। ১০২ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯৮ রান করে অস্ট্রেলিয়ান অধিনায়ক হন বোল্ড। পরের সময়টায় কেউই আর দলের চাহিদা মেটানোর মতো ব্যাটিং করতে পারেননি।
অস্ট্রেলিয়াকে অবশ্য শুরুর ভরসাটা দিতে পারেননি আগের ম্যাচে আড়াইশোর্ধ্ব রানের ওপেনিং জুটি গড়া ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার ১৫ আর অ্যারন ফিঞ্চ ৩৩ রানে সাজঘরের পথ ধরেন। পরের সময়টায় স্মিথ-লাবুশানের লড়াই এবং তারপর বোলারদের দাপটে ম্যাচ বের করে নেয়া স্বাগতিকদের। ৩০৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে বল হাতে সবচেয়ে মোহাম্মদ শামি। টানা দুই বলে দুই উইকেটসহ ৫৮ রান খরচায় ৩টি উইকেট নেন এই পেসার। ২টি করে উইকেট নেন নভদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা আর কুলদ্বীপ যাদব।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত