জাপার ৩৭ ভাইস চেয়ারম্যান ও ৯ উপদেষ্টার নাম ঘোষণা

bcv24 ডেস্ক    ১০:৩৩ পিএম, ২০২০-০১-১৭    260


জাপার ৩৭ ভাইস চেয়ারম্যান ও ৯ উপদেষ্টার নাম ঘোষণা

আবারও বর্ধিত হল জাতীয় পার্টির নতুন কমিটি। গত বছরের ২৮ ডিসেম্বর নতুন কমিটি যাত্রা শুরু করে। এতে প্রধান পৃষ্ঠপোষক নামে নতুন একটি পদ সৃষ্টি করে তাতে রওশন এরশাদের নাম ঘোষণা করা হয়। তাতে চেয়ারম্যান হন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদের ছোট ভাই গোলাম কাদের (জি এম কাদের) আর মহাসচিব হন মশিউর রহমান রাঙ্গা।

এবার দলের চেয়ারম্যান পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপ-ধারা অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ৮ উপদেষ্টা, ৩৭ ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন।

আজ শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২৯-এ দাঁড়াল।

ইতিপূর্বে ৯ উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। বাকি ২০ উপদেষ্টার মধ্যে রয়েছেন- অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি (কুমিল্লা), একেএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম), মো. সেলিম উদ্দিন (সিলেট), অ্যাড. হাসান সিরাজ সুজা (মাগুরা), মো. নোমান (লক্ষ্মীপুর), মি. সোমনাথ দে (বাগেরহাট), এম এম নিয়াজ উদ্দিন (গাজীপুর), আশরাফ উদ দৌলা (কুড়িগ্রাম), এম এ কুদ্দুস খান (ঝালকাঠি), মাহমুদুর রহমান মাহমুদ (লক্ষ্মীপুর), অ্যাড. জিয়াউল হক মৃধা (বি. বাড়িয়া), মো. লুৎফর রহমান চৌধুরী (গাইবান্ধা), এম এ তালহা (নাটোর), দেলোয়ার হোসেন (দিনাজপুর), মো. নুরুল ইসলাম মিলন (কুমিল্লা), অ্যাড. গিয়াস উদ্দিন (সিলেট), অ্যাড. একরামুল হক (চাঁপাইনবাবগঞ্জ), সরদার শাহজাহান (পাবনা), মো. আতাউর রহমান সরকার (গাইবান্ধা) এবং মো. জহিরুল আলম রুবেল (ঢাকা)। জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন এবং নামের ক্রমানুসার নির্ধারণ করা হবে।

৩৭ ভাইস চেয়ারম্যান নাম ঘোষণা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ৪১ ভাইস চেয়ারম্যানের মধ্যে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৩৭ জনের নাম ঘোষণা করেছেন। তারা হলেন- মোরশেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মাহ্জাবিন মোরশেদ (চট্টগ্রাম), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া), সালাউদ্দিন আহমেদ (নোয়াখালী), অ্যাড. শামসুল আলম মাস্টার (চট্টগ্রাম), হাজি আবু বকর (ঢাকা), মো. আরিফুর রহমান খান (গাজীপুর), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন আহমেদ বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), আমানত হোসেন আমানত (ঢাকা), নজরুল ইসলাম (চট্টগ্রাম), মেজর (অব.) মো. আব্দুস সালাম (কুড়িগ্রাম), ডা. রুস্তম আলী ফরাজী (পিরোজপুর), নিগার সুলতানা রাণী (রংপুর), মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা), আলহাজ্ব দিদারুল কবির দিদার (চট্ট্রগ্রাম), শফিকুল ইসলাম শফিক (নরসিংদী), আহসান আদেলুর রহমান (নীলফামারী), গাফ্ফার বিশ্বাস (খুলনা), সিরাজুল ইসলাম (লক্ষ্মীপুর), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), আব্দুর রউফ মানিক (রংপুর), শফিকুল ইসলাম মধু (খুলনা), শেখ আলমগীর হোসেন (গোপালগঞ্জ), নুরুল ইসলাম ওমর (বগুড়া), সুলতান আহমেদ সেলিম (ঢাকা), মোবারক হোসেন আজাদ (নোয়াখালী), রাকিবা নাসরিন (রংপুর), আবুল মাকসুদ চৌধুরী নান্টু (রংপুর), মিসেস সালমা হোসেন (ঢাকা), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল), অ্যাড. তোফাজ্জল হোসেন (নওগাঁ), শফিউল্লাহ শফি (চাঁদপুর), শাহ-ই আজম (নরসিংদী), মৌলভী মো. ইলিয়াস (কক্সবাজার) এবং পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম)।

১৪ যুগ্ম মহাসচিব

পার্টির কেন্দ্রীয় কমিটির ১৬ যুগ্ম মহাসচিবের মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করেছেন। তারা হলেন-গোলাম মোহাম্মদ রাজু (মুন্সিগঞ্জ), ইয়াহ হিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), ৪. মো. নোমান মিয়া (মুন্সিগঞ্জ), এস এম ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), অ্যাড. শাহিদা রহমান রিংকু (ঢাকা), রাহগির আল মাহি সাদ এরশাদ (রংপুর), মো. শামসুল হক (ঢাকা), আব্দুল হামিদ ভাসানী (বি. বাড়িয়া), এম এ মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), মো. আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।

জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টি চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত