শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১৪ এএম
খেতে বসলেই অনেক বাচ্চার মুখ ভার, হাজারও বায়না। মুখে খাবার নিয়ে দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস রয়েছে কারও কার। সময় বাঁচাতে অনেকে অভিভাবক ছোটদের জন্য নরম খাবার বেছে নিচ্ছেন। তাতে বাচ্চার পেটতো ভরছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কী! এই চটজলদি সমধান ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনছে না তো?
চিকিসৎকরা বলছেন, চিবানোর অভ্যাস না হলে বরবাদ হবে শিশুর দাঁতের ভবিষ্যত। নরম খাবার সহজেই দাঁতের ফাঁকে জমে যায়। এই খাবার ব্যাক্টেরিয়াদেরও সমানভাবে পুষ্ট করে। ফলে স্বল্প সময়েই দাঁত ও মাড়ি নষ্টের সম্ভাবনা থাকে। আঠালো খাবারের ক্ষেত্রেও একই সমস্যা হয়। নরম, মিষ্টি, আঠালো খাবার দাঁতের দফারফা করে। এমনকি মিষ্টি পানীয়, বাজারজাত ফলের রসেও দাঁতের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
দন্ত বিশেষজ্ঞরা বলছেন, চিবিয়ে খেলেই শক্তিশালী হয় দাঁত। তাঁদের যুক্তি, চেবানোর সময় মুখে বেশি করে লালা উৎপন্ন হয়। ফলে এই লালা দাঁতের ফাঁকে জমা থাকা খাবার দূর করতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার চিবিয়ে খেলে জোরদার হয় দাঁত। ফল-সবজি চিবিয়ে খেলেও ভাল থাকে দাঁত।
সুস্থ দাঁতের জন্য খেতে হবে। চিজ, মাখন, দুধ, ফাইবার সমৃদ্ধ যে কোন খাবার, সবুজ শাক সবজি, গাজর, ব্রকোলি, আপেল, ডিম ইত্যাদি।
যেসব খাবারে দাঁত নষ্ট হয় মিষ্টি, মিষ্টি জাতীয় যে কোন পানীয়, সাইট্রাস যুক্ত ফলের রস, লজেন্স, ক্যান্ডি, চিপস, পাউরুটি, পাস্তা ইত্যাদি। অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর সন্তানকে দাঁত ব্রাশ করতে বলুন।
বিসিভি/এনএইচ
এই মৌসুমে শিশুদের হাত পা ও মুখের রোগবালাই দেখা দিচ্ছে। সঠিকভাবে রোগ চিহ্নিত করতে না পারায় সুচিকিৎ... বিস্তারিত
সম্প্রতি দেশে ফের করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গেল এক সপ্তাহ... বিস্তারিত
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ... বিস্তারিত
ডায়াবেটিস নিয়ে প্রতিনিয়ত সতর্ক করছেন চিকিৎসকরা। সুস্থ থাকার জন্য দিচ্ছেন নানা পরামর্শ। সুস্থ থা... বিস্তারিত
মৌসুমী রোগব্যাধির মধ্যে চিকুনগুনিয়া অন্যতম। এটি হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস সৃষ্ট একটি সংক্রমণ। হ... বিস্তারিত
আদিম যুগে মানুষের প্রধান কাজ ছিল খাদ্যের খোঁজে বের হওয়া। খাবার সংগ্রহ আর তা সংরক্ষণ নিয়ে চিন্তার শ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত