শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। এবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা ও তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্যদিয়ে দিনটি পার করছে আগত মুসুল্লিরা।
শনিবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ান। কাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই পর্বের এই বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণসহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এবাদত বন্দিগী, খিত্তা ভিত্তিক তাসকিলে তামিল, জামাত গঠন এরং চিল্লা বন্দি হয়ে দেশ বিদেশে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেয়াসহ তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার আজকের দিন অতিবাহিত হচ্ছে। তাবলীগ কর্মকাণ্ডের উপর আলোচনা এবং জোট বন্দি হয়ে তাবলীগের উপর আলোচনাকে গুরুত্ব দেয়া হয়।
দ্বিতীয় পর্বে ৩১টি দেশের ১৫০০ জন বিদেশী মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। বার্ধক্যজনিত হয়ে দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, আখেরী মোনাজাত উপলক্ষে আগামিকাল ভোর ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট ধেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাল সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ ।
রেলওয়ে জানিয়েছে, আখেরী মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। টঙ্গীতে যাত্রাবিরতি করবে সকল আন্তঃনগর ট্রেন।
বিসিভি/এনএইচ
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত