টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

জেলা প্রতিনিধি    ১২:০৫ পিএম, ২০২০-০১-১৯    254


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিজিবির তিন সদস্য।  

রোববার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শেকলঘেরা নাফনদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াবা পাচারকারী হলেন-উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ২ নম্বর ক্যাম্পের বক্ল ডি/৪ এর বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে  মো. আইয়াস (২৫)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, জাদিমুড়া শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।

এসময় তারা দূর থেকে কয়েকজন লোককে মিয়ানমারের লালদ্বীপ থেকে নৌকা নিয়ে নাফনদী পার হয়ে আসতে দেখে। নৌকাটি নদীর কিনারায় আসার সাথে সাথে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে।

এতে তিন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পিছু হটে তিন পাচারকারী নদীতে ঝাঁপিয়ে পড়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

পরে টহলদল নৌকাটি তল্লাশি করে ২ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশিয় তৈরি বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় ওই রোহিঙ্গাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আহত বিজিবির তিন সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত