গানের রাজা: এবারের বিজয়ী খুলনার মেয়ে লাবিবা

bcv24 ডেস্ক    ১১:২০ এএম, ২০১৯-০৪-২১    264


গানের রাজা: এবারের বিজয়ী খুলনার মেয়ে লাবিবা

চ্যানেল আই আয়োজিত শিশুদের নিয়ে গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র এবারের বিজয়ী খুলনার মেয়ে ফাইরুজ লাবিবা। 

১৯ এপ্রিল রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলো ঝলমল মঞ্চে আয়োজিত এই ‘মহোৎসব’-এ বিজয়ী হিসেবে লাবিবার নাম ঘোষণা করা হয়। এতে অতিথি বিচারকের আসনে ছিলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।

এদিকে নানা পারফর্মেন্সের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া জমকালো এই আয়োজনে ২য় স্থান অধিকার করে নেত্রকোনার মো. শফিকুল ইসলাম এবং ৩য় হিসেবে নির্বাচিত হয় ময়মনসিংহের সিঁথি সরকার।

পুরস্কার হিসেবে ‘গানের রাজা’ লাবিবাকে দেওয়া হয় ৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য দেওয়া হয় ৩ ও ২ লাখ টাকা করে।

তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন- রুনা লায়লা, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস্ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন এ প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কোনাল ও ইমরান।

অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। এ সময় আসাদুজ্জামান নূর শিশু ও নারী নির্যাতন বন্ধে দেশের সকল মানুষের প্রতি আহবান জানান। তিনি বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের বিদায়ের পর তারাই দেশের হাল ধরবে।’

‘গানের রাজা’ আসরে এবার চ‚ড়ান্ত প্রতিযোগিতায় ছিলো ৫ জন। তারা হলেন, লরা, লাবিবা, শফিকুল, পনি চাকমা ও সিঁথি। পাঁচ প্রতিযোগীর সঙ্গে এই মহোৎসব মঞ্চে গান পরিবেশন করেন যথাক্রমে আগুন, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, তপু ও তপন চৌধুরী।

এরপর একঝাঁক সহশিল্পীদের সাথে একক পারফরমেন্স করেন চিত্রনায়িকা পরীমনি এবং জুটি বেঁধে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশান। প্রধান দুই বিচারক কোনাল-ইমরানও একটি পারফর্মেন্সে অংশ নেন।

এই মহোৎসব উপস্থাপনা করেছেন লাক্স-চ্যানেল আই তারকা মুমতাহিনা টয়া ও শিশুশিল্পী সাহির। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাহের শিপন।

উল্লেখ্য, গত ৬ মাস আগে সারাদেশ থেকে ৬ থেকে ১৩ বছর বয়সী ৫ হাজারের বেশি কোমলমতি শিশু নিবন্ধনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে বাছাইকৃত ৫৪ জন প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন গ্রুমিং ও তালিমের প্রক্রিয়া শেষে ৪০টি পর্ব সম্প্রচার হয় চ্যানেল আইতে। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য বিচারকরা নির্বাচন করেন শীর্ষ ৫ প্রতিযোগীকে। 

তারা হলো- মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), ফাইরুজ লাবিবা (খুলনা), মো. শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙামাটি) এবং সিঁথি সরকার (ময়মনসিংহ)।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত