শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৩ এএম
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসানের দুর্দান্ত হ্যাটট্রিকে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে স্কটল্যান্ড।
মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশি যুবারা। বাংলাদেশের বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে স্কটিশরা। তাদের মিডল অর্ডারে এসে হানা দেন রাকিবুল হাসান। তার অসাধারণ হ্যাটট্রিকে ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় স্কটল্যান্ড।
২৫তম ওভারে বল করতে এসে তৃতীয় বল থেকে পঞ্চম- এই তিন বলে টানা তুলে নেন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন এবং চার্লি পিটকে। শেষ পর্যন্ত ৫.৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান।
এর আগে ২০১০ যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বী করেছিলেন হ্যাটট্রিক। পরে তিনি জাতীয় দলে সুযোগ পান।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পটফেসরুমের উইটারেন্ড ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসানের ঘূর্ণিবলে বিভ্রান্ত হয়ে ৩০.৩ ওভারে ৮৯ রানে অলআউট স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইজার শাহ।
বাংলাদেশ দলের হয়ে ৫.৩ ওভারে ২০ রানে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন রকিবুল। এছাড়া দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত