বোলারদের নৈপুন্যে টানা জয়ের স্বাদ নিলো যুবারা

ক্রিড়া প্রতিবেদক    ০৯:০২ এএম, ২০২০-০১-২২    339


বোলারদের নৈপুন্যে টানা জয়ের স্বাদ নিলো যুবারা

বোলারদের নৈপুন্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিলো বাংলাদেশের যুবারা। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছিলো আকবর আলীর দল। ২ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে পাকিস্তান।

পচেফস্ট্রমে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। বল হাতে পেয়ে স্কটিশদের শুরুতেই চেপে ধরেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও তানজীম হাসান সাকিব। ২১ রানের মধ্যে স্কটল্যান্ডের ৪ উইকেট তুলে নেন শরিফুল ও সাকিব।

এরপর স্কটল্যান্ডের মিডল, লোয়ার-অর্ডারে ধস নামান বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। তার ৪ উইকেট শিকারে ৩০ দশমিক ৩ ওভারে ৮৯ রানেই অলআউট হয় স্কটল্যান্ড। দলের পক্ষে তিনজন ব্যাটসম্যান দু’অংকের কোটা পেরোতে পারেন। উজাইর শাহ ২৮, জেমি কেয়ার্নস ১৭ ও অধিনায়ক আঙ্গুস গায় ১১ রান করেন। বাংলাদেশের রাকিবুল ৫ দশমিক ৩ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন। এছাড়া শরিফুল ও সাকিব ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান শুন্য রানে ফিরেন। এরপর উইকেটে গিয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিন নম্বরে নামা শামিম হাসান। ১০ রান করেন তিনি। ফলে ১৮ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

মারমুখী মেজাজে ইনিংস শুরু করে ২৫ রানে থামেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। দলীয় ৩৫ রানে ইমনের বিদায়ের পর দলের হাল ধরেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। চতুর্থ উইকেটে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয় ও জয়। হৃদয় ১৭ ও জয় ৩৫ রানে অপরাজিত থাকেন।

আগামী ২৪ জানুয়ারি এই ভেন্যুতেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত