ওয়েস্টার্ন লুকে দিলারা জামান!

bcv24 ডেস্ক    ১১:২১ এএম, ২০১৯-০৪-২১    577


ওয়েস্টার্ন লুকে দিলারা জামান!

অংকের বিচারে নন্দিত অভিনেত্রী দিলারা জামানের বয়স এখন ৭৬। যদিও নিয়মিত অভিনয় আর মাঝে মাঝে গেটআপ বদল করে এসব বয়সের অঙ্ক উড়িয়ে দেন বাউন্ডারির বাইরে।

এই তো সেদিন লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র মার্চ সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে বোকা বানিয়ে দেন বর্ষীয়ান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেটির রেশ কাটতে না কাটতে আবারও নতুন চমক দিলেন দিলারা জামান।

এবার তিনি হাজির হচ্ছেন ১৬ বছরের কিশোরীর চরিত্রে! তাও আবার স্থিরচিত্রে নয়, এবার সরাসরি ভিজ্যুয়াল মিডিয়ায়। যার প্রথম আভাস মিলেছে অভিনেতা ইরফান সাজ্জাদের একটি ফেসবুক পোস্ট থেকে।

দিলারা জামানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমার সুইট সিক্সটিন গার্লফ্রেন্ড!’

এরপর জানা গেছে, মূলত ‘সুইট সিক্সটিন’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধেছেন তারা! যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে দিলারা জামানকে।

টিকলি মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জারা মিতু প্রমুখ।

শুটিংয়ে ইরফান সাজ্জাদ ও দিলারা জামানএমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এখনও নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন, সেটিই বড় আনন্দের বিষয়। কারণ আমাদের এখানে তো এই চর্চাটা নেই। ছিয়াত্তর পার করছি। তবুও আমাকে নতুন নতুন চরিত্রে উপস্থাপনের জন্য অনেকে চেষ্টা করছেন যারা, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটিই একজন শিল্পীর সার্থকতা বলতে পারি। নাটকটি অনেক মজার একটি গল্পে নির্মিত হয়েছে। দর্শক গতানুগতিক গল্পের বাইরে ভিন্ন কিছু পাবে এই নাটকে।’

নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে সবসময় ১৬ বছরের কিশোরী ভাবেন দিলারা জামান! রূপচর্চা ও চাল চলনেও থাকে সেই ছাপ। যেখানে তার প্রেমিকের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা ইরফান সাজ্জাদকে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত