শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
প্লেবয় ম্যাগাজিনের মডেল এবং ‘বেওয়াচ’খ্যাত হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ৭৪ বছর বয়সি হলিউড মুভি মোগুল জন পিটার্সকে বিয়ে করেছেন তিনি।
গত ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের মালিবু শহরে অনেকটা গোপনেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রায় ৩৫ বছর পরস্পরের সঙ্গে পরিচিত তারা। ৫২ বছর বয়সি অ্যান্ডারসনের এটি পঞ্চম বিয়ে। দ্য হলিউড রিপোটার্স এই তথ্য জানিয়েছে।
জন পিটার্স বলেন, পামেলা শিল্পী হিসেবে তার পূর্ণ দক্ষতা এখনো দেখাননি। সে এখনো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। তার চোখে অনেক কিছু রয়েছে, তা না হলে আমি তার প্রেমে পড়তাম না। অনেক সুন্দর নারী রয়েছে,
আমি তাদের বেছে নিতে পারতাম। কিন্তু গত ৩৫ বছর ধরে আমি পামেলাকে চেয়েছি। সে আমার মধ্যে ইতিবাচক উন্মাদনা তৈরি করে। আমাকে অনুপ্রেরণা জোগায়। তার প্রাপ্য সম্মানটুকু আমি দিই।
অন্যদিকে পামেলা বলেন, জন হলিউডের প্রকৃত ‘ব্যাড বয়’। তার সঙ্গে কারো তুলনা চলে না। সে আমার পরিবার। যদিও তার জীবনযাপন আমাকে ভীত করে। একজন মেয়ে হিসেবে এটি আমার কাছে অনেক বড় কিছু। জীবনে অনেক কিছু দেখেছি এবং শিখেছি। সে সবসময় আমার পাশে থেকেছে এবং ব্যর্থ হতে দেয়নি। পরস্পরের প্রতি আমাদের সম্মান রয়েছে। দুজন দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি সৌভাগ্যবান নারী।
এর আগে সংগীতশিল্পী টমি লি, র্যাপার কিড রক এবং পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। অন্যদিকে হেনরিয়েটা জাম্পিটেলা, অভিনেত্রী-গায়িকা লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসিথ পিটার্স এবং প্রযোজক মিনডি পিটার্সকে বিয়ে করেন জন পিটার্স।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত