শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সমসাময়িক অভিনয়শিল্পীদের নানা বিষয়ে কথা বলে প্রায়ই আলোচনায় আসেন। এবার অভিনেতা সাইফের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। সাইফের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র। ছত্রপতি শিবাজি মহারাজের সেনাপতি তানাজি মালুসারেকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে উদয়ভবন সিং রাঠোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার এই চরিত্র নিয়ে অনেক বিতর্কও হয়েছে। এমনকি ইতিহাস বিকৃতির অভিযোগও উঠেছিল।
স¤প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, বিশেষ কারণে আমি কোনো পক্ষ নেইনি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে এবং এটি করার জন্য উন্মুখ ছিলাম। সবাই এটিকে ইতিহাস বলছে, কিন্তু আমার তা মনে হয়নি। ইতিহাস কী তা আমি জানি। আমার মনে হয় না ব্রিটিশরা বলার আগে অখÐ ভারত নিয়ে কারো কোনো ধারণা ছিল। তাই চরিত্রটি না করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি পাইনি। ভারত নিয়ে সাইফের এই বক্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই অভিনেতাকে বিদ্রূপ করছেন। তাদের সঙ্গে যোগ হয়েছেন কঙ্গনা রাণৌত। সাইফের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, যদি কোনো ভারত না-ই থাকবে তাহলে মহাভারত কী ছিল? বেদ ব্যাস তাহলে কী লিখেলেন?
তিনি আরো বলেন, কিছু ব্যক্তি তাদের মতো করে বর্ণনা করেছেন কিন্তু লর্ড কৃষ্ণ মহাভারতে ছিলেন এবং এর মানে সেই সময়ও ভারত ছিল। ভারতের বড় বড় রাজারা যুদ্ধ করেছেন। ভারত সম্পর্কে ধারণা সেই সময়ও ছিল। এরপর ব্রিটিশরা অঞ্চলভেদে ভাগ করেছে। আর যে তিনভাগে ভাগ করেছে তার দুর্ভোগ এখনো সবাইকে পোহাতে হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে কঙ্গনার পরবর্তী সিনেমা পাঙ্গা। এতে কাবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অশ্বিনি আয়ার তিওয়ারি। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জাসসি গিল, রিচা চাড্ডা, নিনা গুপ্তা প্রমুখ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত