শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বড় পর্দায় পা রাখার পর থেকে দর্শকদের উপহার দিয়ে চলেছেন ব্যবসাসফল সিনেমা। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে ‘ওস্তাদ’ সিনেমায় নাম লেখান মিলন। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমার কাজও শুরু হয়েছে। এতে ভিন্ন গেটআপে দর্শকরা তাকে দেখতে পাবেন। এছাড়া স¤প্রতি শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে বলে জানিয়েছেন মিলন।
মিলন বলেন, ‘‘খুব শিগগির ‘গ্যাংস্টার’ সিনেমায় চুক্তিবদ্ধ হবো। ফেব্রæয়ারি থেকে এর শুটিং শুরু করব। এতে ‘গ্যাংস্টার’ রূপেই দর্শকরা আমাকে দেখতে পাবেন। বছরের শুরুতে দু’টি ভিন্ন ঘরানার কাহিনির সিনেমায় কাজ শুরু করছি। আশা করি, দর্শকরাও সিনেমাগুলা পছন্দ করবেন।’’
আনিসুর রহমান মিলন ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘বø্যাকমেইল’, ‘লালচর’, ‘রাজনীতি’, ‘ডনগিরি’, ‘ইন্দুবালা’ সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমায় কাজ করছেন। এছাড়া ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ তার অভিনীত ‘ডনগিরি’ সিনেমাটি গত বছরের শেষের দিকে মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘নাইওর’ সিনেমা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত