শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৯ এএম
বলিউডে সম্ভবত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হতে চলেছেন সুপারস্টার অক্ষয় কুমার। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর চারটি সিনেমাই বøকবাস্টার হয়েছে। নতুন খবর, পরবর্তী ছবির সঙ্গে চুক্তি সেরেছেন অক্ষয়, আর এ ছবির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১২০ কোটি রুপির চেক!
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছবি পরিচালনা করবেন ‘তনু ওয়েডস মনু’ ও ‘জিরো’খ্যাত আনন্দ এল রাই। শোনা যাচ্ছে, ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন হালের আবেদনময়ী সারা আলি খান ও দক্ষিণী তারকা ধানুশ।
২০১৯ সালে পরপর চারটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার‘কেসারি’, ‘মিশন মঙ্গল’, ‘হাউসফুল ফোর’ ও ‘গুড নিউজ’। আর এ চার ছবি ২০১৯ সালে ভারতের বক্স অফিসে আয় করেছে ৭০০ কোটি রুপির বেশি। এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায় তৈরি হয়। প্রথমবারের মতো বলিউডে কোনো তারকা ৭০০ কোটির ক্লাবে ঢোকেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে একটি সূত্র নিশ্চিত করেছে, অক্ষয় কুমার এখন তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। তাঁর নামই দর্শককে আকৃষ্ট করছে এবং প্রেক্ষাগৃহমুখী করছে। এ ছাড়া তিনি ডিজিটাল ও স্যাটেলাইট মাধ্যমে নানা লোভনীয় প্রস্তাব পাচ্ছেন।
সুনাম ও ব্যবসা সফলতার ভিত্তিতে অক্ষয় ও তাঁর টিম বিশ্বাস করেন, এ তারকা ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য। সূত্রটি আরো জানিয়েছে, ২০২০ সালের মাঝমাঝি সিনেমাটি মুক্তি পেতে পারে। অক্ষয় কুমার বলিউডের একমাত্র অভিনেতা, যাঁর পরপর পাঁচটি সিনেমা বক্স অফিসে ১৫০ কোটি রুপি আয় করেছে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। এ ছবিতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত