নর্থ সাউথে ১০ দিন ব্যাপী শর্ট ফিল্ম ফেস্টিভাল

bcv24 ডেস্ক    ১০:৪৬ এএম, ২০২০-০১-২৩    328


নর্থ সাউথে ১০ দিন ব্যাপী শর্ট ফিল্ম ফেস্টিভাল

নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে এন্ড ড্রামা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনএসইউ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল’। ১০ দিন ব্যাপী  আয়োজনটির পর্দা উঠবে ১৭ ফেব্রæয়ারি।  অনুষ্ঠান আয়োজনে ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, সেমিনারের পাশাপাশি থাকছে অভিনয় শিল্পী দের সাথে চলচ্চিত্র আড্ডা। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফেব্রæয়ারির শেষে এই উৎসবের পর্দা নামার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।  এই লক্ষ্যে গেল ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মাণ করা শর্ট ফিল্ম জমা নেওয়ার কাজ। যা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। আয়োজনে অংশ নিতে এই লিংকে 
যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/হংঁপফপ/ আপনিও জমা দিতে পারবেন আপনার শর্ট ফিল্ম।


এ প্রসঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে এন্ড ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট দেবাংশু পল্লব বলেন, ‘এই শর্ট ফিল্ম ফেস্টিভালকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করেছি আমরা। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি শর্ট ফিল্ম জমা দিচ্ছে। এরই মধ্যে প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় থেকে শর্ট ফিল্ম জমা পড়েছে। ফেস্টিভালকে আন্তর্জাতিক মানসম্মত করতে দেশ -বিদেশ বরেণ্য গুণী বিচারকদের মাধ্যমে জমা পড়া ফিল্ম গুলোর মান যাচাই এবং উপস্থাপন করা হবে। এবং সেরা চলচ্চিত্রকে সম্মানিত করা হবে।’


ক্লাবটির জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন আহমেদ শ্রাবণ বলেন, বাংলাদেশের তরুণদের চলচ্চিত্র ভাবনা অনেক অগ্রসর হচ্ছে, এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের বানানো চলচ্চিত্র দেখার সুযোগ পাবে। আয়োজন জুড়ে থাকবে চলচ্চিত্রের উপর বিভিন্ন ওয়ার্কশপ। যেখানে ওয়ার্কশপ পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী, রাশেদ জামান, সামির আহমেদ, জাহিদুর রাহিম অঞ্জনসহ অনেকেই। এর পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা। এবারের এই উৎসবের অ্যাম্বাসেডরের ভূমিকায় থাকছেন অভিনেতা ফজলুর রহমান বাবু, তারেক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, আরেফিন শুভ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়া, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকেই।


নর্থ সাউথ ইউনিভার্সিটির এই শর্ট ফিল্ম ফেস্টিভালের যাত্রা শুরু হয় ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শর্ট ফিল্ম ফেস্টিভাল হিসেবে। যা ২০১৫ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভালে রূপ নেয়। যেটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের ৪০ টি বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ২০১৬ এবং ২০১৭ সালেও বেশ বড় করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত