শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
অভিনেত্রী হিসেবে ঈশিতার রয়েছে ভিন্নরকম গ্রহণযোগ্যতা। তবে উপস্থাপক ও সংগীতশিল্পী হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার প্রকাশ পেলো ঈশিতার নতুন গান 'আবার এলো যে সন্ধ্যা'। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে ভিডিওসহ গানটি। এটি ঈশিতা গেয়েছেন তার ছেলে যাভীরের সঙ্গে। গানটি মূলত কাভার সং।
সংগীতশিল্পী লাকী আখন্দের সৃষ্ট এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন মা-ছেলে। 'আবার এলো যে সন্ধ্যা' গানের নতুন সংগীতায়োজন করেছেন মেহেদী। এর ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি নিয়ে ঈশিতা বলেন, 'যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু'জন মিলে গানটি করা। এই গানটি আমাদের দু'জনেরই ভীষণ প্রিয়। আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।'
প্রসঙ্গত, গত বছর ঈশিতার গাওয়া 'আমার অভিমান' শিরোনামে একটি গান প্রকাশ হয়েছিল। ইউটিউবে গানটি প্রশংসিত হয়। পাশাপাশি তিনি ফরহাদ শাহীর পরিচালনায় 'ভালো থেকো ফুল' স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ একটি খÐ নাটকেও কাজ করেছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত