ব্রাজিল গোলকিপার জুলিও সিজার ঢাকায়

bcv24 ডেস্ক    ১০:৫৬ এএম, ২০২০-০১-২৩    316


ব্রাজিল গোলকিপার জুলিও সিজার ঢাকায়
ব্রাজিলের সাবেক তারকা গোলকিপার জুলিও সিজার এখন ঢাকায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শুভেচ্ছাদূত হিসেবে এসেছেন। বাফুফের আমন্ত্রণে ঢাকায় এসেই উচ্ছ¡াস প্রকাশ করেছেন তিনি।

 হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার বিকেলে নেমেই সিজার বলেছেন, ‘প্রথম বাংলাদেশ সফর। এ দেশের ফুটবল সম্পর্কে তেমন কিছু জানি না। তবে এখানে থেকে জানার চেষ্টা করবো। এই দেশ সম্পর্কে জানবো। আমি এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

 ব্রাজিলের হয়ে দুটি কনফেডারেশন কাপ ও  একটি কোপা আমেরিকা জেতা গোলকিপার আরও বলেছেন, ‘ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে। যেমন রোনালদিনহো, নেইমার, কাকাসহ অনেকেই। বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।’ একদিনের সফরে সিজার বৃহস্পতিবার সকালে যাবেন ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বাফুফে ভবনে স্বাধীনবাংলা ফুটবল দলের সঙ্গে মিলিত হবেন। বিকেলে উপভোগ করবেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল। সংক্ষিপ্ত সফর শেষে ফিরে যাবেন সেদিনই।

২০১৮ সালে অবসরে যাওয়া সিজারের অর্জনের ভাÐার কম সমৃদ্ধ নয়। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্টার মিলানে কাটানো এই গোলরক্ষক ইতালিয়ান ক্লাবটির হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, টানা পাঁচটি সিরি ‘আ’ শিরোপা।  ১২ বছরের ইন্টার ক্যারিয়ারের সঙ্গে উপভোগ করেছেন জাতীয় দলে খেলার সময়টাও। খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ। তবে ২০১৪ বিশ্বকাপ প্রসঙ্গ উঠলেই নিশ্চয় বেদনাক্রান্ত হন তিনি। ঘরের মাঠের ওই বিশ্বকাপেই সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। মিনেইরোর সেই ম্যাচে সেলেসাওদের গোলবারের নিচে সেদিন ছিলেন জুলিও সিজার!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত