পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক    ১০:৫৭ এএম, ২০২০-০১-২৩    326


পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ
পাকিস্তান সফর দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সন বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করছে টাইগাররা। বহু জল্পনা-কল্পনা শেষে গতকাল রাতে চার্টার্ড বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তান সফরের জন্য টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই শুধুমাত্র পাকিস্তান সফর নিয়েই পরিকল্পনা নয়, বিশ্বকাপ নিয়েও চিন্তা-ভাবনাটা রয়েছে টাইগারদের। যে কারণে এ সফর দিয়ে দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষাও করছে বাংলাদেশ। পাকিস্তান সফরের দলে ওপেনার হিসেবে রয়েছেন বেশ কজন খেলোয়াড়। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ও সৌম্য সরকার।


প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মতে, এ সফরে বিভিন্ন সময়ে তরুণদের সুযোগ দিতে প্রস্তুত তারা। স¤প্রতি তিনি বলেন, ‘এটি একটি তারুণ্য নির্ভও দল। এর মধ্য দিয়ে আমাদের প্রক্রিয়ার গভীরতা প্রকাশ পায়। আশা করছি এদের মধ্য থেকে কিছু খেলোয়াড় একটা প্রভাব ফেলতে পারবে যাতে তারা বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবে। তবে এটি এখও চূড়ান্ত হয়নি।’ তিনি আরো বলেন,‘ তারা কি করে সেটির উপর নির্ভর করছে (তরুনদের নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী)। কোন খেলোয়াড় যদি তার সেরাটা দিতে না পারে, তবে তাকে এগিয়ে নেয়াটা কঠিনই হবে। যদি কোন খেলোয়াড়ের বিকাশের সম্ভাবনা থাকে, তবে আমরা তাকে নিয়ে এগোবো। এই সিরিজের পর যতটা সম্ভব দল ছোট রাখতে হবে। আমি মনে করি, পরের সিরিজগুলোতে আমরা ১৬-১৭ জন খেলোয়াড়দের নিয়ে খেলতে পারি।’ যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ তথাপি তিনি দল নিয়ে পরীক্ষা-নিরীকষা করতে প্রস্তুত বলে জানান ডোমিঙ্গো

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেছেন সৌম্য। তবে এই সিরিজে ৬ নম্বরে ব্যাট করতে পারেন তিনি। মাহমুদুল্লাহ ৫ নম্বরে, আফিফ ৩ বা ৪ নম্বরে খেলতে পারেন। শান্ত তার প্রস্তুতি ভালোভাবে শেষ করেছেন। সেরা খেলোয়াড়রা যেকোন পরিস্থিতিতে, যেকোন পজিশনে খেলতে পারেন। নিজেদের মেলে ধরার জন্য তরুণ খেলোয়াড়দের এটিই সেরা সুযোগ। আমি এটি নিয়ে উচ্ছসিত। লিটনের মতো খেলোয়াড়কে যদি দুই-একটি ম্যাচে চার নম্বরে ব্যাট করতে হয়, তবে ভালো। মিঠুন যদি তিন নম্বরে ব্যাট করতে হয়, তাও ঠিক আছে। যদি আফিফকে ছয় নম্বর থেকে ওপেনিং-এ যেতে হয়, তাকে এগুলো করতে শিখতে হবে।’

 বর্তমান টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহকে ছোট ফরম্যাটে দীর্ঘ মেয়াদের জন্য দলপতি হিসেবে চান কোচ ডোমিঙ্গো। পাকিস্তান সফর নিয়ে ডোমিঙ্গোর সাথে সুর মিলিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা মনে হয়, তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমান করার জন্য প্রস্তুত। সাকিব-মুশফিক দলে নেই। অবশ্য কিছু খেলোয়াড়কে বাদ দেয়া হবে, তাই সর্বোচ্চ সুযোগটি ভালোভাবে কাজে লাগানো উচিত তাদের। সামনে থেকে নেতৃত্ব দিতে আমাকে ও তামিমকে বড় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তরুণদেরও নিজেদের দক্ষতা দেখাতে এগিয়ে আসতে হবে। তারা যদি, তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে, তবে আমাদের ক্রিকেটের জন্যই ভালো হবে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত