ধাওয়ানের পরিবর্তে স্যামসন ও পৃথ্বী

ক্রিড়া প্রতিবেদক    ১১:০২ এএম, ২০২০-০১-২৩    299


ধাওয়ানের পরিবর্তে স্যামসন ও পৃথ্বী
কাঁধের ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে টি-২০ ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ’কে। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে স্যামসন ও তিন ওয়ানডে সিরিজের দলে ডাক পান পৃথ্বী। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং-এ ঘাড়ে চোট পান ধাওয়ান। ফল নিউজিল্যান্ড সফরে সাদা বলের দু’টি সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। এর আগে চলতি মাসে শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষটিতে খেলেছেন স্যামসন।

২০১৫ সালের পর আবারো টি-২০ সিরিজ খেলতে নামেন তিনি। টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে ৬ রানের বেশি করতে পারেননি স্যামসন। ২০১৫ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ অভিষেক হয় তার। অভিষেক টি-২০তে ১৯ রান করেছিলেন তিনি। স্বীকৃত টি-২০তে ১৪৭টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী স্যামসন। ২টি সেঞ্চুরি ও ২১টি হাফ- সেঞ্চুরিতে ৩৪৭১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে ভারত ‘এ’ দল। সেই দলে আছে স্যামসন ও পৃথ্বী। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচে ১০০ বলে ২২টি চার ও ২টি ছক্কায় ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের হয়ে ২টি টেস্ট খেলা এই ডান-হাতি ব্যাটসম্যান। ফলে ওয়ানডে সিরিজের দলে ভারতীয় দলে প্রথমবারের মত ডাক পান পৃথ্বী। টেস্ট অভিষেকটা দুর্দান্ত ছিলো পৃথ্বীর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্টে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৩৭ রান করেন তিনি। কিন্তু এরপর চোটের কারনে দল থেকে ছিটকে পড়েন পৃথ্বী। চোট থেকে সেড়ে উঠতে না উঠতেই বির্তকে জড়ান এই ডান-হাতি ব্যাটসম্যান। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসিত হন তিনি। পরবর্তীতে আবারো ২২ গজে ফিরেন।

২৭টি লিস্ট ‘এ’ ও ৩৮টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২০ বছর বয়সী পৃথ্বীর। লিস্ট ‘এ’তে ১১৯৫ রান ও টি-২০তে ৯৭২ রান করেছেন তিনি। আসন্ন নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-২০, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। ৫ ফেব্রæয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ ফেব্রæয়ারি।

নিউজিল্যান্ড সফরে ভারতের টি-২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শারদুুল ঠাকুর। নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বী শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋষভ পান্থ (উইকেরক্ষক), শিবম দুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, শারদুল ঠাকুর এবং কেদার যাদব।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত