শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:১২ এএম
দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে অভিন্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সঙ্গে ইউজিসি এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নপত্রে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য এবং তাদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন। কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর সভায় স্বাগত বক্তব্য রাখেন। এ সময় ইউজিসির অপর সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘ভর্তি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ১৯৭৩ এর অধ্যাদেশ বলে গঠিত চারটি বিশ্ববিদ্যালয় এবং কিছু নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন সময়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। গত বছর পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দৃঢ়কণ্ঠে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য তাদের অভিমত পুনর্ব্যক্ত করেন।’
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
কেবল দশম শ্রেণির লেখাপড়ার ওপর এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের রূপরেখার ... বিস্তারিত
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে... বিস্তারিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে ... বিস্তারিত
বৈশ্বিক ও দক্ষিণ এশিয়ার তুলনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল জার্নাল প্রকাশনায় বাংলাদেশের অব... বিস্তারিত
সারাদেশে নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত