আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, মাঠে নামছেন যারা

ক্রিড়া প্রতিবেদক    ১১:৩৯ এএম, ২০২০-০১-২৪    311


আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, মাঠে নামছেন যারা

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। স্বাগতিকদের বিপক্ষে বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে টাইগাররা।

তবে দুঃখের বিষয় হচ্ছে, এবারের সিরিজটি সরাসরি সম্প্রচার করতে পারছে না বাংলাদেশি কোনও টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা যাবে শুধু সনি সিক্সে।

এর আগে ২২ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মাহমুদুল্লাহরা। একই দিন রাত সাড়ে ১১টার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করেন তারা।

এ সফরে মুশফিকুর রহমান ছাড়া বাংলাদেশের সেরা সব ক্রিকেটারই পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে দলের সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই সেখানে যাচ্ছেন না।

তারা হলেন- ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক,স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

তাদের অনুপস্থিতিতে এইচপির কোচ চম্পাকা রামানায়েক পেস বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান সফর করবেন। আর সোহেল ইসলাম স্পিন ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। সন্ত্রাসকবলিত দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। তার সঙ্গে যাচ্ছেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সিরিজের অপর দুটি ম্যাচ আগামী ২৫ ও ২৭ জানুয়ারি। 

তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামি ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা।

পাকিস্তান সফরে সম্ভাব্য টি-টোয়েন্টি দলে যারা আছেন তারা হলেন :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত