টেকনাফে রোহিঙ্গা নাটোরে খুনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জেলা প্রতিনিধি    ১১:৪৬ এএম, ২০২০-০১-২৪    258


টেকনাফে রোহিঙ্গা নাটোরে খুনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা মসজিদের পূর্বে পাশের নাফ নদীর পাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে। বিজিবি দাবি করছে, নিহত রোহিঙ্গা যুবক একজন ইয়াবাপাচারকারি।

টেকনাফ ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল খান সত্যতা নিশ্চিত করে একুশে টেলিভিশনকে জানিয়েছেন, ‘রাতে সীমান্তে টহল দেয়ার সময় টেকনাফের ওই এলাকার নাফ নদীর পাড় দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে হেটে যাচ্ছিল। এসময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে অতর্কিতবস্থায় বিজিবি সদস্যরে উপর গুলি করে। এতে বিজিবি’র দুই সদস্য আহত হয়।

তিনি জানান, এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবাপাচারকারিরা কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সে একজন মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছে। তবে তার পরিচয় বিস্তারিত বলতে পারেননি। তাকে দ্রুত প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণেল মোহাম্মদ ফয়সল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর বৃদ্ধা মনোয়ারা বেগম হত্যা মামলার ভাড়াটে খুনি আবু হানিফ বেপারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার কালাকান্দ (পারগুরুদাসপুর) এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, হানিফের দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের ধরতে বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর (কালাকান্দ) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় গুরুদাসপুর হতে কালাকান্দর সংযোগ সড়কের পার্শ্বে অবস্থিত কলাবাগানে অবস্থানরত হত্যা মামলার পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি জানান, গোলাগুলির একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি আবু হানিফ বেপারী পলায়নকালে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল হতে একটি পিস্তল ও একটি দেশীয় তৈরি পাইপগান এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। এই সময় দুইজন পুলিশ আহত হয়। তাদেরকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান আকরাম হোসেন।

আকরাম হোসেন জানান,পলাতক আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আসামি আবু হানিফ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি ভোর রাতে গুরুদাসপুর পৌরএলাকার বাসিন্দা মনোয়ারা বেগমকে (৬২) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ সংক্রান্তে মামলা হলে গুরুদাসপুর থানার পুলিশ তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সানাক্ত করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার  সিংড়া সার্কেলের এএসপি জামিল আকতারের নেতৃত্বে গুরুদাসপুর থানার পুলিশ রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে মনোয়ারা হত্যা মামলার ভাড়াটে খুনি আবু হানিফ বেপারীকে গ্রেফতার করা হয়।




রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত