শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা। তাকে মুম্বাইয়ের মীরা রোডে নিজস্ব বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ব্যক্তিগত কোনও কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছে সেজলের ঘনিষ্ঠ মহল ও পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। তারপরই শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সেজল শর্মা ছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে সেজল বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন।
টেলিভিশনে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিকের আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এছাড়া ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত