রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:০০ এএম
সাদিয়া জাহান প্রভা নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। দর্শকের কাছে যেমন জনপ্রিয় তেমনি নির্মাতাদের কাছেও দারুণ আস্থা তৈরি করেছেন তিনি। দর্শকের কাছে প্রভার নাটক মানেই ভিন্ন কিছু। অভিনয়ে দীর্ঘ জার্নি এ অভিনেত্রীর। এই জার্নিতে তিনি কোন বিষয়কে গুরুত্ব দিয়ে আসছেন?
এই প্রশ্নের উত্তরে প্রভা বলেন, আমি বিশ্বাস করি একজন শিল্পীকে নিজের যোগ্যতা দিয়ে টিকে থাকতে হয়। যদি নিজের মধ্যে কিছু না থাকে তাহলে কখনোই সে এগিয়ে যেতে পারবে না। শিল্পীর যদি কোয়ালিটি থাকে দর্শক তাকে গ্রহণ করবেই। আমি গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ করি না।
এমনকি গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া অনেক কাজও ছেড়ে দিয়েছি। তিনি আরো বলেন, দর্শক কেন আমাকে দেখবে? যদি দেখার মতো কিছু না থাকে নাটকে। ভারতীয় সিরিয়ালে আমাদের দেশের অনেক দর্শক মুগ্ধ। দর্শক নিমিষেই বিশ্বের যে কোনো দেশের অভিনেতা-অভিনেত্রীর কাজ দেখতে পাচ্ছে। সেখানে আমি যদি ভালো কিছু নিয়ে আসতে না পারি তাহলে আমার দিক থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অভিনেত্রী বর্তমানে খণ্ড নাটকে বেশি ব্যস্ত সময় পার করছেন বলে জানান।
আসছে ঈদের নাটকেরও শুটিং শুরু করেছেন তিনি। এদিকে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তার অভিনীত ‘গোল্ডেন ভাই’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এরইমধ্যে ধারাবাহিকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই নাটকে প্রভা চাপাবাজ স্বভাবের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। টিভি নাটকের বাইরে গেল বছর প্রভার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল।
জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে ‘রুপবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রে তিনি জুটি বাঁধবেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এটির পরিচালক অঞ্জন আইচ। প্রভাও সেই সময় চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখনো এই ছবির শুটিং শুরু হয়নি। কখন হবে সেটিও নিশ্চিত করে জানাতে পারছেন না প্রভা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত