খেলাধুলার মধ্যদিয়ে আমাদের সন্তানরা এগিয়ে যাক: প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক    ১১:৩৬ পিএম, ২০২০-০১-২৫    275


খেলাধুলার মধ্যদিয়ে আমাদের সন্তানরা এগিয়ে যাক: প্রধানমন্ত্রী

ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার মধ্যদিয়েই আমাদের সন্তানরা এগিয়ে যাক। এতে করে তরুণ প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০২০’র সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নেয়া প্রতিটি দলকে অভিনন্দন জানান। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে স্বাধীন দেশে আমরা এই টুর্নামেন্ট করতে পারছি। এই খেলা আজকে মানুষের কাছে সব থেকে গ্রহণযোগ্যতা পাচ্ছে। কাজেই আমি মনে করি, আমাদের সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়। আমরা চাই, এই খেলাধুলার মধ্যদিয়ে আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে যাক।”

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দেশের খেলাধুলার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে স্কুল থেকেই মেয়েদের জন্য বঙ্গমাতা এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলেদের জন্য বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি।” এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে আরও আয়োজনের প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত