লক্ষণ ফুটে ওঠার আগেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস

bcv24 ডেস্ক    ১২:৫৪ এএম, ২০২০-০১-২৭    277


লক্ষণ ফুটে ওঠার আগেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস

চীনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমিত মানুষের দেহে কোন লক্ষণ দেখা দেয়ার আগেই করোনাভাইরাস অন্যকে সংক্রমিত করতে পারে।

তারা বলছেন, করোনাভাইরাস এর আগেকার সার্স বা ইবোলা রোগের ভাইরাসের মতো নয়, এবং এটির মোকাবিলা করা কঠিন।

এর কারণ ব্যাখ্যা করে চীনের স্বাস্থ্য কমিশনের পরিচালক বলছেন, মানুষের দেহে এটি ঢোকার পর দু'সপ্তাহ পর্যন্ত কোন লক্ষণ দেখা যায় না। কিন্তু তখনও এটা একজন থেকে আরেকজনে ছড়াতে পারে।

করোনাভাইরাসে চীনে এ পর্যন্ত ২০০০র লোক সংক্রমিত হয়েছে এবং ৫৬ জনের মৃত্যু হয়েছে। চীনা স্বাস্থ্যমন্ত্রী মা শিয়াওয়েই বলছেন, তাদের মনে হচ্ছে যে ভাইরাসটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ক্ষমতা বাড়ছে বলে মনে হচ্ছে।

কোন মানুষ এই ভাইরাসে সংক্রমিত হলে তার দেহে লক্ষণ দেখা দিতে দু'সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তার আগে কোন লোকই জানতে পারে না যে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা।

কিন্তু সেই অবস্থাতেও তার সংস্পর্শে আসা অন্য লোকরা সংক্রমিত হতে পারে।

এটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার ।

কারণ সার্স এবং ইবোলার মতো ভাইরাসের ক্ষেত্রে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির শরীরে লক্ষণ দেখা দেবার পরই কেবলমাত্র সে আরেকজনকে সংক্রমিত করতে পারতো।

কিন্তু করোনাভাইরাস এদিক থেকে অনেক বেশি বিপজ্জনক এবং স্পষ্টতই এ ভাইরাস মোকাবিলা করা অনেক বেশি কঠিন। যেখান থেকে এই ভাইরাস ছড়ানো শুরু হয়েছিল সেই উহান শহর এখন অবরুদ্ধ।

রাস্তায় কোন ট্যাক্সি চলতেও দেখা যাচ্ছে না। যারা সংক্রমণ নিয়ে হাসপাতালে যেতে চাইছেন তাদেরকে স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে চীনের অনেকগুলো শহর এবং চীনের বাইরে বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত লোক চিহ্নিত হয়েছে।

এই দেশগুলো হচ্ছে জাপান, তাইওয়ান, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

জাপান সরকার ঘোষণা করেছে যে উহান শহরে থাকা জাপানি নাগরিকদের কেউ দেশে ফিরে যেতে চাইলে তাদেরকে নিয়ে যাবার ব্যবস্থা করা হবে।

চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান শু ওয়েনবো বলছেন, বিজ্ঞানীরা সাফল্যের সঙ্গে করোনাভাইরাসের একটি প্রজাতি চিহ্নিত করতে পেরেছেন এবং এর একটি টিকা তৈরির জন্য কাজ করছেন। বিবিসি বাংলা


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত