বিতর্কিত মন্তব্য: জরিমানা গুনতে হবে পান্ডে-রাহুলকে

bcv24 ডেস্ক    ১১:৫৩ এএম, ২০১৯-০৪-২১    595


বিতর্কিত মন্তব্য: জরিমানা গুনতে হবে পান্ডে-রাহুলকে

কফি উইথ করণ শো-তে নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন দুজনে। এরপর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল হার্দিক পান্ডে ও লুকেশ রাহুলকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ন্যায়পাল নিয়োগ করা হয়েছিল। বিসিসিআই-এর নিয়োজিত সেই ন্যায়পাল প্রাক্তন বিচারপতি ডি কে জৈন এবার পান্ডে ও রাহুলকে প্রায় ২৫ লাখ টাকা করে জরিমানা ধার্য করেছেন।

করণ জোহরের সেই শো-তে বেফাঁস মন্তব্যের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন পান্ডে। যদিও তার পরও প্রবল সমালোচনা হজম করতে হয়েছিল তাকে। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পান্ডে ও রাহুলকে বিদ্ধ করেছিলেন ক্রিকেট সমর্থকরা। এরপর ক্রিকেট থেকে নির্বাসনও হয়েছে পান্ডের।

এদিন ডি কে জৈন জানিয়েছেন, পান্ডে ও রাহুলকে আর কোনও শাস্তি দেওয়া হবে না। নারীদের প্রতি আপত্তিজনক মন্তব্য করায় এবারের মতো তাদের আর্থিক জরিমানা ধার্য করে ছাড় দেওয়া হচ্ছে। 

তিনি এও উল্লেখ করেন, ইতোমধ্যে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পান্ডে। তাছাড়া নির্বাসনও হয়েছে তার। তাই এবারের মতো আর্থিক জরিমানা দিয়েই রেহাই মিলল তাদের। ১৯ এপ্রিল তাঁদের শাস্তি ঘোষণা হল।

ডি কে জৈন জানিয়েছেন, আগামি চার সপ্তাহের মধ্যে তাদের জরিমানার টাকা দিতে হবে। এ ক্ষেত্রে একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বোর্ডের ন্যায়পাল জানিয়েছেন, মোট জরিমানার মধ্যে ১০ লাখ টাকা পান্ডেদের দিতে হবে শহীদ আধা-সেনার পরিবারের হাতে। এ ক্ষেত্রে ১০ জন শহীদ জওয়ানের স্ত্রীর এক লাখ টাকা করে দিতে হবে তাদের। বাকি ১০ লাখ টাকা দিতে হবে দৃষ্টিহীন ক্রিকেটারদের তহবিলে। ভারতীয় ক্রিকেটে এমন শাস্তি নজিরবিহীন।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত