শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।
তিনি বলেন, শুটিং শেষ হওয়ার সাথে ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করবো। ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।
গত বছরের ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে শুরু হওয়া ‘গাঙচিল’ সিনেমার শুটিং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হচ্ছে। এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হচ্ছে। এতে দীর্ঘ ছয় বছর পর জুটি বেঁধে
অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
২০১৪ সালে প্রকাশিত ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রযোজনা করছে নুজাত ফিল্মস ও ইচ্ছেমতো। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনে ‘গাঙচিল’র মহরত অনুষ্ঠিত হয়।
এতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১০ ও ১১ জানুয়ারি তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। শেষ দিকের শুটিং করতে আবারো তিনি বাংলাদেশে আসবেন বলে জানান নির্মাতা।
ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে আনিসুর রহমান মিলন ও তারিক আনাম খানসহ আরও অনেকে অভিনয় করছেন। যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত