দু’মাসের মেয়ে ম্যানহোলে, মা গ্রেফতার

bcv24 ডেস্ক    ০৩:১১ এএম, ২০২০-০১-২৮    268


দু’মাসের মেয়ে ম্যানহোলে, মা গ্রেফতার

জন্মদাত্রী মায়ের হাতেই খুন হতে হল  দু’মাসের এক শিশুকন্যাকে। মেরে শিশুটিকে শুকনো ম্যানহোলে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্ধ্যা মালো নামে ওই মহিলাকে।

রবিবার বেলেঘাটায় পুলিশের ইএসডি ডিভিশনের সদর দফতরের কাছে একটি বহুতলে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে শিশুকন্যা চুরি হয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা। সেই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক তথ্য পেয়েছিল পুলিশ। সেই সূত্র ধরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সময়ে রাতে আসল ঘটনা জানা যায়। ওই ম্যানহোল থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ। কেন মহিলা নিজের কন্যাসন্তানকে খুন করলেন তা জানতে জেরা করছে পুলিশ। 

তবে একটি সূত্রের দাবি, কন্যা সন্তান হওয়ার 'হতাশা' থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। দেশের সংবিধান চালু হওয়ার সাত দশক পরেও খাস কলকাতা শহরে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই নানা মহলে প্রশ্ন তুলেছে।

পুলিশ জানায়, এ দিন ওই মহিলা শিশুকন্যার আয়ার সঙ্গে বাড়িতেই ছিলেন। দুপুরে আয়া ছাদে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে মহিলার শ্বশুর এসে দেখেন, পুত্রবধূ আচ্ছন্ন অবস্থায় পড়ে আছেন। ঘরে শিশু নেই। সে সময়ে আয়া এসে চিৎকার করতে শুরু করেন। 

সন্ধ্যা প্রথমে দাবি করেছিলেন, আয়া ছাদে যাওয়ার পরে কলিং বেল বেজেছিল। বাইরে থেকে আসা এক যুবক জানিয়েছিল, আয়া ছাদের দরজার চাবি চাইছেন। তিনি দরজা খুলতেই ওই যুবক তাঁকে ধাক্কা মেরে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এই বক্তব্য নিয়েই প্রশ্ন ছিল পুলিশের। প্রথমত, যুবক কী ভাবে জানল যে আয়া ছাদে গিয়েছেন? পাশাপাশি প্রশ্ন উঠছে, আয়ার ছাদের চাবি দরকার হলে তিনি নিজে না এসে অন্যকে পাঠাবেন কেন? তা হলে কি যুবকের গলা অপহৃত শিশুটির মায়ের পরিচিত ছিল? 

আরও প্রশ্ন, নির্ঝঞ্ঝাটে শিশুটিকে নিয়ে পালানো যাবে, এ বিষয়ে নিশ্চিত না-হলে পুলিশের দফতরের নাকের ডগায় কে এই ঝুঁকি নেবে? পুলিশ জানিয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পুরো ঘটনা সামনে আসে। সন্ধ্যাকে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন তাঁর শ্বশুর। 

এই প্রসঙ্গে একটি সূত্রের দাবি, সন্তানকে খুন করে নিজেই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন সন্ধ্যা। তাৎক্ষণিক আক্রোশবশত অপরাধ করলে এমন হওয়া অস্বাভাবিক নয়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত