রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৪৮ এএম
চলতি আইপিএলে দলের একাদশে জায়গা হচ্ছে না সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে সুযোগ পেলেও পরের ৭ ম্যাচেই বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে। তবে ফর্মের কারণে নয়, টিম কম্বিনেশনের কারণে। কিন্তু সাকিব যে বসে আছেন তা নয়, নিয়মিত অনুশীলনের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানেও। তবে এবার ক্রিকেট নয়, ভিন্ন কারণে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের নিজের রেস্টুরেন্ট আছে। ‘সাকিবস ৭৫’ নামের রেস্টুরেন্টটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। নিজের রেস্টুরেন্টে বাবুর্চি সাজার অভিজ্ঞতা তার আছে কিনা কে জানে। তবে আইপিএলে তার দল হায়দ্রাবাদের রান্নাঘরে বাবুর্চির ভূমিকায় দেখা গেল এই অলরাউন্ডারকে।
শুক্রবার রান্নার প্রতিযোগিতায় মেতেছিলেন হায়দ্রাবাদের সব খেলোয়াড়। সেখানেই সতীর্থদের সঙ্গে রান্নার খেলায় মেতে ওঠেন সাকিব। দুই দলে ভাগ হয়ে খেলা হয় এই রান্না খেলা। এক পক্ষে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও আরেক পক্ষে পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকরের নেতৃত্বে ‘টিম বিজয়’।
সাকিব ছিলেন ‘টিম বিজয়’র সদস্য। এই দলে ভুবনেশ্বর ছাড়াও ছিলেন রশিদ খান, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মা ও জনি বেয়ারস্টোরা। ‘টিম ভুবি’তে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠান, ডেভিড ওয়ার্নাররা।
আসলে শুক্রবার ছিল হায়দ্রাবাদের খেলোয়াড় দীপক হোডার জন্মদিন। প্রতিযোগিতা শেষে তাকে নিয়ে কেক কাটেন তার সতীর্থরা। তবে প্রতিযোগিতায় কে জয়ী হয়েছেন তা জানা যায়নি।
আইপিএলের চলতি আসরে শুরুটা দারুণ করলেও ক্রমেই পথা হারাচ্ছে হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের তাদের অবস্থান পাঁচে। ফলে আগামি দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের জিততেই হবে। তাহলেই প্লে-অফ অনেকটাই নিশ্চিত তাদের।
এদিকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শিগগিরই শুরু হবে প্রস্তুতিমূলক ক্যাম্প। তাতে যোগ দিতে সাকিবকে দেশে ফিরে আসতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবও সময়মতো হাজির হবেন বলে জানিয়েছেন। যদিও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির জন্য শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নিয়ে গেছেন ভারতে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত