সাকিবের জায়গায় অ্যালিস্টার কুক

ক্রিড়া প্রতিবেদক    ০৩:১৫ পিএম, ২০২০-০১-২৯    331


সাকিবের জায়গায় অ্যালিস্টার কুক

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অপরাধে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান সরে দাঁড়িয়েছিলেন সম্মানজনক এমসিসি’র (মেরিলিবোন ক্রিকেট ক্লাবের) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পদ থেকে। আর সমসাময়িক সময়ে এই কমিটি থেকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।

প্রায় তিন মাস পর সাকিবের জায়গায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক এবং ইয়ান বিশপের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি সিকি স্কেরিটকে স্থান দিয়েছে এমসিসি। মূলত সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে আম্পায়াদের নিয়ে ক্রিকেটে আইন-কানুন পর্যালোচনার কাজ করে থাকে এ কমিটি।

এমসিসিকে বলা হয় ক্রিকেট আইনের অভিভাবক। ২০০৬ সালে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি গঠিত হয়। বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের নিয়ে গঠিত এই কমিটি ক্রিকেটের আইন সম্পর্কে প্রস্তাব দিতে পারে। এ সংক্রান্ত আলাপে বছরে দুইবার মিলিত হয় এই কমিটি।

এই কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং। কুক ও রিকি স্কেরিটকে নিয়ে এই কমিটির সদস্য সংখ্যা হলো পাঁচ। আর অন্য তিন সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন, সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

জানা যায়, এমসিসির পরবর্তী সভা শ্রীলঙ্কায় হবে আগামী মার্চে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত