রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫০ এএম
সবার ভাগ্য হয় তো বাংলাদেশি ক্রিকেটার মোশাররফ রুবেলের মতো ভাল না! কিছুদিন আগে ব্রেন টিউমার ধরা পড়ায় সফল অস্ত্রোপচার হয়েছে বাঁহাতি স্পিনার রুবেলের। প্রাথমিক অবস্থায়ই ধরা পড়ায় অস্ত্রাপচারে শঙ্কামুক্ত করা গেছে তাকে। কিন্তু রুবেলের মতো ভাগ্য ভালো নয় স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার কন ডি ল্যাঙ্গের।
৩৮ বছর বয়সে গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গেল বছরের অক্টোবরে ডি ল্যাঙ্গের উন্নত চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহের কাজ শুরু করে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে অস্ত্রোপচার এমনকি রেডিওথেরাপি ও কেমোথেরাপিও নেন ডি ল্যাঙ্গে। তবু বাঁচতে পারলেন না।
২০১৫ সালে স্কটল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন ডি ল্যাঙ্গে। ২০১৭ সালের ২৫ নভেম্বর আরব আমিরাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে জীবনের শেষ আন্তর্জাতিক তথা শেষ ক্রিকেট ম্যাচটি খেলেন ডি ল্যাঙ্গ। স্কটল্যান্ডের হয়ে ১৩ ওয়ানডেতে ৫ উইকেট, টি-টোয়েন্টি ৮ ম্যাচে ৮টি উইকেট রয়েছে তার নামের পাশে। আইসিসির পূর্ণাঙ্গ দেশগুলোর বিপক্ষে স্কটল্যান্ডের প্রথম জয়ের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ডি ল্যাঙ্গ।
ডি ল্যাঙ্গের মৃত্যুতে ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান টনি ব্রায়ান বলেন, ‘এত অল্প বয়সে কন ডি ল্যাঙ্গের চলে যাওয়াটা সত্যিই মর্মান্তিক। সে স্কটল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের একজন অ্যাম্বাসেডর ছিল। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটেও নিজের সেরাটা বিলিয়ে দিত ডি ল্যাঙ্গ। কোচ হিসেবেও নিজের প্রতিভার ছাপ রেখেছিল সে। যে মানুষ হিসেবে ছিল খুবই প্রতিযোগিতাপূর্ণ, দৃঢ় প্রতিজ্ঞ এবং দলের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়া ব্যক্তিত্ব। আমরা তার তার অবদান কখনোই ভুলবো না।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত