টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

জেলা প্রতিনিধি    ১১:১৪ এএম, ২০২০-০১-৩১    243


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে বাহারছড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আব্দুল নাসির (২৮) নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত মো. আব্দুল নাসির উখিয়ায় বালুখালি পূর্ব- বি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাকেরের ছেলে।

র‌্যাবের ভাষ্যমতে, ঘটনাস্থল থেকে ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়ান শুটার গান, পাঁচটি তাজা কার্তুজ,  দুটি খালি কার্তুজের খোসা ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এক ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫) কক্সবাজারের সহকারী পরিচালক, সিপিসি-২ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)  মো. শাহ আলম।  

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ইয়াবার একটি বড় চালান পাচারের তথ্য পায় র‌্যাব। সেই সূত্র ধরে, টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া মনতলিয়া পুরান পাড়া এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। রাত সোয়া দেড়টার দিকে ৪-৫ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনজন সদস্য আহত হয়। পরে র‌্যাব ও নিজেদের আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে । এতে উভয় পক্ষের মধ্যে ৫-৬ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন, ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা বড়ি, দুইটি ওয়ান শুটার গান, পাঁচটি রাউন্ড তাজা কার্তুজ, দুটি কাতুজের খালি খোসা ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আহত র‌্যাবের তিন সদস্য ও গুলিবিদ্ধ মাদক পাচারকারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, রাতে ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে সাদা পোশাকের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। আহত র‌্যাবের তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত