যুদ্ধ ক্ষমতা হারার কবলে ট্রাম্প

bcv24 ডেস্ক    ১০:৪৬ পিএম, ২০২০-০১-৩১    220


যুদ্ধ ক্ষমতা হারার কবলে ট্রাম্প

ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার পর তেহরানের সঙ্গে উত্তেজনার মুখে যুদ্ধের হুংকার দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস।

এবার ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। স্থানীয় সময় হস্পতিবার (৩০ জানুয়ারি) এ প্রস্তাব দুটি পাস হয়।

ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গেলে প্রয়োজনীয় বাজেট আটকে দেয়ার লক্ষ্যে প্রথম প্রস্তাবটি পাস হয় যাতে ২২৮ সদস্য পক্ষে এবং ১৭৫ সদস্য বিপক্ষে ভোট দেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি রো কানা এ প্রস্তাবটি উত্থাপন করেন। অন্য প্রস্তাবটি উত্থাপন করে আরেক ডেমোক্র্যাট সদস্য বারবারা লি।

ওই প্রস্তাবে মার্কিন কংগ্রেসে ২০০২ সালে পাস হওয়া একটি আইন রহিত করা হয়। ওই আইনে বিশ্বের যেকোনো দেশের বিরুদ্ধে হামলা করার জন্য আমেরিকার প্রেসিডেন্টকে পূর্ব অনুমতি দিয়ে রাখা হয়েছে। ওই আইন প্রয়োগ করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালিয়েছিলেন।

তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই আইনের অপব্যবহার করে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করেন। ট্রাম্প যাতে একই আইনের অপব্যবহার করে ইরানে আগ্রাসন চালাতে না পারেন সেজন্য প্রতিনিধি পরিষদ এ প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটির পক্ষে ২৩৬ জন এবং বিপক্ষে ১৬৬ সদস্য ভোট দেন।

প্রস্তাব দু’টি পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, “কংগ্রেস সদস্যরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী সহিংস আচরণের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন তা এসব প্রস্তাব পাসের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে।”


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত