নিউজিল্যান্ডকে ফের ধোঁকা দিল ভারত!

ক্রিড়া প্রতিবেদক    ১০:৪৮ পিএম, ২০২০-০১-৩১    280


নিউজিল্যান্ডকে ফের ধোঁকা দিল ভারত!

ক্রিকেট বিশ্বকে অনেক কিছুই দিয়েছে নিউজিল্যান্ড, কিন্তু বিস্ময়কর এই খেলাটা যেন বারবারই ধোঁকা দিয়েছে দলটিকে। প্রায় প্রতিটি বিশ্বকাপেই অন্যতম ফেভারিট ধরা হয় কিউইদের, কিন্ত বিশ্বকাপ জেতা হয়নি একবারও। দুবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়নি তারা।

এমনকি, দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও যেতে পারেনি একবারও। ভাগ্যই যেন তাদের বড় বাধা!

এই যেমন, গত ইংল্যান্ড বিশ্বকাপেই তো শিরোপা জয়ের কথা ছিল কিউইদের। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিলো কিউইরা। কিন্তু সুপার ওভারের অদ্ভুত এক নিয়মের কাছে হেরে বিশ্বকাপ জেতা হয়নি কেন উইলিয়ামসনদের।

এরপর আরও তিনবার সুপার ওভারে গিয়ে তিনবারই হেরেছে নিউজিল্যান্ড। অথচ বিশ্বকাপের ফাইনাল এবং এই তিন ম্যাচে সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না কিউইদের। নির্ধারিত ওভারেই ম্যাচ জেতার কথা ছিল লড়াকু দল খ্যাত নিউজিল্যান্ডের।

সম্প্রতি ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচেই ঘটেছে এমন দুর্ভাগ্যজনক ঘটনা। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ঘুরে দাঁড়ানোর তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। উইকেটে তখন নিউজিল্যান্ড দলের সবচেয়ে বড় দুই তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (৯৫) ও রস টেইলর (১০)।

টেইলর তো প্রথম দুই বলে ৭ রান তুলে জয়টা একেবারেই হাতের নাগালে নিয়ে আসেন। পাঁচ বলে তখন কিউইদের দরকার মাত্র ২ রান। কিন্তু তারপরও শেষ পর্যন্ত টাই হলও ম্যাচটি! সুপার ওভারে গিয়ে ম্যাচ হারতে হয়েছে নিউজিল্যান্ডকে।

মন্দ ভাগ্যের যেন এখানেই শেষ নয়! আজ শুক্রবারও ঘটেছে একই ঘটনা। নিশ্চিত, অনায়াস জেতা ম্যাচ হাতছাড়া করেন ক্রিজে নির্ভার থাকা সেইফার্ট ও সেই টেইলর। চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নেমে কিউইরা যেভাবে হারল সেটা আরও অদ্ভুতুড়ে।

ভারতের করা ১৬৫ রানের জবাব দিতে নেমে শেষ ১৮ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান, হাতে তখনও সাত উইকেট। এমনকি শেষ ওভারে এসেও হাতে ছিল সেই সাত উইকেটই, আর রান দরকার ছিল মাত্র ৭ রান। তারপরও ম্যাচটা জিততে পারেনি কিউইরা। অবিশ্বাস্যভাবে এ ম্যাচটিও টাই করে ভাগ্যাহত নিউজিল্যান্ড।

শার্দুল ঠাকুরের করা ওই শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে ডীপ মিড উইকেটে ধরা পড়ে মাঠ ছাড়েন ১৭ বলে ২৪ করা রস টেইলর। অনেকগুলো ম্যাচ জয়ের যেমন নায়কও তিনি, তেমনি খল নায়কও হয়েছেন বহু ম্যাচের।

যাইহোক, পরের বলে চার হাঁকিয়ে ডাগ আউটে থাকা দল ও মাঠ ও মাঠের বাইরের সমর্থকদের মাঝে স্বস্তি ও প্রাণ সঞ্চার করেন সেইফার্ট। পাঁচ বলে দরকার মাত্র তিন রান। এমন সহজ সমীকরণের ক্ষণে রান নিতে মরীয়া হয়ে রান আউট হয়ে দলকে ফের হতাশায় ডোবান ওই সেইফার্ট (৩৯ বলে ৫৭)।

যাইহোক, পরের বলে এক রান নিয়ে সমীকরণ দুই বলে দুই রান করে ফেলেন ক্রিজে নতুন আসা মিচেল স্যান্টনার। কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে নিজেই মাঠ ছাড়া হন আরেক নিউ কামার ডেরিল মিচেল। অর্থাৎ শেষ বলে যখন দুই রান দরকার, কি আর করা, ঠাকুরের বলকে ঠেলে দিয়েই প্রয়োজনীয় দুই রানের জন্য ছুটতে থাকেন স্যান্টনার।

কিন্তু ভারতীয় ফিল্ডাররা যে এখন বিশ্বমানের। তাদেরকে বিট করে দুই রান আদায় করে নেয়া খুবই কষ্টসাধ্য। হলোও তাই। দ্বিতীয় রান পূরণ করতে পরলেন না স্যান্টনার। ফলে টাই করেই ক্ষান্ত হলো নিউজিল্যান্ড। 

নিশ্চিত জেতা ম্যাচ টাই করে হেরে যাওয়া দেখে হতাশ নিউজিল্যান্ডের ড্রেসিং রুম

পরে সুপার ওভারে গিয়ে আবারও সেই হার! জাসপ্রিত বুমরাহর করা সুপার ওভারে দুই চারে ১৩ রান তোলে স্বাগতিকরা। জবাবে লোকেশ রাহুল প্রথম দুই বলে ১০ রান তুলে পরের বলে আউট হলেও ভারতকে পৌঁছে দেন জয়ের দ্বারপ্রান্তে। যেখান থেকে দারুণভাবে ভারতের জয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে ৪-০ তেই সিরিজ বগলদাবা করে নিয়েছে ভারত।

কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে- আর কতো, আর কতোবার এভাবে তীরে এসে তরী ডুববে নিউজিল্যান্ডের? কতোবার এভাবে পোড়া ভাগ্যের শিকার হতে হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভদ্র এই দলটির!


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত