‘‌চালের গুড়া পিঠা উৎসব’র প্রস্তুতি বৈঠক

bcv24 ডেস্ক    ০১:০০ পিএম, ২০১৯-০৪-২১    722


‘‌চালের গুড়া পিঠা উৎসব’র প্রস্তুতি বৈঠক

টরন্টো, প্রতি বছরের মত এবারও বাংলাদেশ সেন্টার এ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস)’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টোর সর্ববৃহৎ পিঠা উৎসব এবং ফান্ড রেইজিং অনুষ্ঠান। “চালের গুড়া পিঠা উৎসব” এ বছর ষষ্ঠ বছরে পা দিলো। এই উৎসব আয়োজনে সারাদিন ব্যাপি থাকবে পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনটির সার্বিক তত্বাবধানে রয়েছেন স্বনামধন্য কবি ও বাচিক শিল্পী মৌ মধুবন্তী।

“চালের গুড়া পিঠা উৎসব” অনুষ্ঠিত হবে ৪ মে শনিবার ২০১৯। আনন্দে ভরপুর এই আয়োজনকে সাফল্যমন্ডিত করে তুলতে একদল নিবেদিত প্রাণ উদ্যোক্তা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গত সোমবার অনুষ্ঠানের উদ্যোক্তারা সন্ধ্যা ৭টায় স্কারবরোতে অবস্থিত ১৮ ট্রেসাস ক্রিসেন্টে এক বৈঠকে মিলিত হন। 

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হাসিনা কাদের,  হাসিনা বেগম, মৌ মধুবন্তী, সায়িদা বারী, সুমী রহমান, কাজী সেরাজুল ইসলাম , ফরিদা হক, নাশিদা চৌধুরী, শাহীন পারভীন, মুক্তি প্রসাদ, সুনীতি দাস সর্দার, মম কাজী, তৌহিদা হানফি মাহমুদ, ফাহমিদা রহমান মিতা, কামরু ভুইয়া, মৌ বেগম এবং নজরুল মিন্টো। 

এদিন প্রত্যেকে নিজ নিজ বাড়িতে তৈরী করা পিঠা নমুনা হিসেবে উপস্থাপন করেন। এসব নানান স্বাদের, নানান বর্ণের পিঠা থেকে নির্বাচন করা হয় কোন কোন পিঠা উৎসবের দিন থাকবে। পরে পিঠা ও আয়োজকদের স্থিরচিত্র নেওয়া হয় ও শুভেচ্ছাবানী রেকর্ড করা হয়।

সভায় আসন্ন পিঠা উৎসবের অগ্রগতি, কাজের দায়িত্ব ভাগ করে দেয়া, সাংস্কৃতিক পর্বের আয়োজন, পিঠা সংগ্রহ, স্পনশরশীপ ইত্যাদি গুরুত্বপূর্ণ ব্যপার নিয়ে আলোচনা করা হয়।

সভা পরিচালনা করেন মৌ মধুবন্তী এবং মিনিটস লেখেন সাইদা বারী।

সবশেষে সকলে মিলে কেক কেটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মুক্তি প্রসাদের জন্মদিন পালন করেন। মুখরোচক নৈশভোজ শেষে সকলে অনুষ্ঠানটির সফল করার দৃঢ প্রত্যয় নিয়ে বাড়ী ফিরেন। টরন্টোর প্রতিটি বাঙালী পরিবারকে এই পিঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।


রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত