শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৩ এএম
করোনাভাইরাসে চীনের উহানে থাকা ৩৬১ বাংলাদেশির মধ্যে চূড়ান্তভাবে ৩১২ জনকে নিয়ে দেশের পথে রওয়ানা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং। শনিবার সকালে বিমানটি বাংলাদেশিদের নিয়ে চীন ত্যাগ করে।
মধ্যাহ্নের দিকে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হবে। অন্তত দু’সপ্তাহ সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তারা। করোনাভাইরাসের শঙ্কা দূর না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে কাউকে দেখা না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং (৭৭৭-৩০০) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
চীন থেকে দেশে ফিরতে শিক্ষার্থীসহ ১৯টি পরিবার, ১৮ শিশু এবং দুই বছরের কম বয়সী দুই শিশুসহ ৩৬১ জন নিবন্ধন করে। এর মধ্যে চূড়ান্তভাবে ৩১২ জনের তালিকা নিশ্চিত করা হয়।
এদিকে, চীনে ক্রমাগত বেড়েই চলেছে প্রাণঘাতি করোনাভাইরাস। এতে নতুন করে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছেন।
যাদের মধ্যে ২৪৯ জনই করোনার উৎপত্তিস্থল উহান শহরের নাগরিক। বাকিরা দেশটির অন্যান্য শহরের বলে জানিয়েছে হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ। আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। ক্রমাগত তা বেড়েই চলেছে।
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত