মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:৪৫ এএম
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এই নেতাকে আজ শনিবার কেবিনে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন তার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের।
আবু নাসের সাংবাদিকদের বলেন, ‘মাননীয় মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকরা তাকে দুইদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান ওবায়দুল কাদের। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে কফ, ফুসফুস পরীক্ষা, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়।
চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটু ইনফেকশন ধরা পড়েছে, বাকি সব ঠিক আছে। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
উল্লেখ্য, গেল বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত