শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট।
১৪ জনের টেস্ট দলে মোমিনুল হককে অধিনায়ক রেখে দলে ফেরানো হয়েছে পেসার রুবেল হোসেনকে। এছাড়াও দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার ও নাজমুল হোসাইন শান্ত। এদিকে, দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, মেহেদি মিরাজ সহ ৬ জন।
এরা হলেন- ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদি হাসান মিরাজ।
এরমধ্যে ইনজুরি সমস্যায় বাদ পড়েছেন ইমরুল, সাদমান ও মিরাজ। আর সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে, বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন মুস্তাফিজ। তার বদলে একাদশে ডাকা হয়েছে রুবেল হোসেনকে।
ইমরুল ও সাদসানের জায়গায় একাদশে এসেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসাইন শান্ত। আর মুশফিকের স্থলে স্পেশাল ব্যাটসম্যান না নিয়ে মিডিয়াম পেস অলরাউন্ডার সৌম্য সরকারকে নেয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। তারপর লম্বা বিরতি শেষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ এপ্রিল। প্রথম টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের পথ ধরার কথা বাংলাদেশ দলের।
এদিকে, ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলা রুবেল বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে ১০ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। ২০১৯ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলা তামিম পারিবারিক কারণে ভারত সফরে যাননি। আরেক বাঁহাতি নাজমুলের সর্বশেষ টেস্ট ছিল ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।
অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দলে থাকলেও ভারত সফরে ছিলেন না সৌম্য সরকার।
প্রথম টেস্টে বাংলাদেশ দল
মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত